২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপ ভ্রমণে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সতর্কতা জারি

আল কায়েদার জঙ্গি হামলার আশঙ্কায় রোববার তাদের নাগরিকদের ইউরোপ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 05:06 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ওয়াশিংটন, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আল কায়েদার জঙ্গি হামলার আশঙ্কায় রোববার তাদের নাগরিকদের ইউরোপ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, আল কায়েদা বা এর সংশ্লিষ্ট অন্যান্য গোষ্ঠী ইউরোপে সন্ত্রাসী হামলা চালাতে পারে বলে তাদের কাছে তথ্য আছে। বিভিন্ন পরিবহণে বা আকর্ষণীয় স্থানগুলোতে এ হামলা হতে পারে বলে বিবৃতিতে জানানো হয়। ইউরোপের বড় বড় শহরগুলোতে যে কোনো সময় 'কমান্ডো কায়দায়' আল কায়েদার হামলা চালানোর আশঙ্কা রয়েছে বলে জানায় গোয়েন্দা সূত্রগুলো। সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয় একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। গোয়েন্দাদের তথ্যমতে, পশ্চিমাদের হত্যার উদ্দেশ্যে ২০০৮ সালের মুম্বাই হামলার মতো বন্দুকধারীদের দিয়ে ইউরোপের জনবহুল জায়গাগুলোতে হামলার পরিকল্পনা রয়েছে আল কায়েদার। গোয়েন্দা সূত্রমতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপজুড়ে একযোগে হামলার পরিকল্পনা রয়েছে আল কায়েদার। পাকিস্তান ভিত্তিক আল কায়েদার সন্ত্রাসী হামলার পরিকল্পনা বিষয়ে গোয়েন্দা তথ্য গত সপ্তাহে গণমাধ্যমে চলে আসে। তখন নিরাপত্তা সূত্র থেকে জানা যায়, আল কায়েদার সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করতে সা