২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেনের নতুন বার্তায় পাকিস্তানের ত্রাণ কার্যের সমালোচনা

আল কায়েদা শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নতুন একটি অডিওবার্তায় বন্যা দুর্গত পাকিস্তানের ত্রাণ তৎপরতার সমালোচনা করেছেন। শুক্রবার ইসলামি একটি ফোরামে এ অডিও বার্তাটি প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 08:41 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

দুবাই, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আল কায়েদা শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নতুন একটি অডিওবার্তায় বন্যা দুর্গত পাকিস্তানের ত্রাণ তৎপরতার সমালোচনা করেছেন। শুক্রবার ইসলামি একটি ফোরামে এ অডিও বার্তাটি প্রকাশিত হয়েছে। এতে তিনি জলবায়ুর পরিবর্তনে পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান। অডিওবার্তায় লাদেন বলেন, "পাকিস্তানের বন্যার কারণে লাখ লাখ শিশু খোলা আকাশের নিচে জীবন কাটাচ্ছে। সেখানে খাবার পানিসহ বেঁচে থাকার মৌলিক উপকরণের অভাবের ফলে তারা অপুষ্টিতে ভুগে মারা যাচ্ছে।" এ বছর দ্বিতীয় বারের মতো একটি সশস্ত্র আক্রমণের বদলে অন্য কোনো বিষয়ে বার্তা দিলেন লাদেন। এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি এক বিতৃতিতে বন্যা মোকাবেলায় ধীর পদক্ষেপের জন্য পাকিস্তানি সরকারকে দায়ী করেন। এছাড়া এ সপ্তাহের শুরুতে আল কায়েদা মুখপাত্র আদম গাদান ওই একই বিষয়ের ওপর কথা বলেন। আল কায়েদা ব্যবহৃত ইসলামি একটি ওয়েব সাইটে লাদেনের এ বার্তাটি দেওয়া হয়েছে। এতে প্রাকৃতিক দুর্যোগ ও লাদেনের স্থিরচিত্রের সাহায্যে ভিডিও চিত্র তৈরি করে ১১ মিনিটের অডিওবার্তা সংযুক্ত করা হয়েছে। তবে অডিওবার্তাটি সত্যিই লাদেনের কিনা এর সত্যতা ও প্রকাশের নির্দিষ্ট তারিখ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বার্তায় লাদেন মুসলিমদের পবিত্র রমজান মাসের অভিনন্দন জানান। এছাড়া তিনি বৈশ্বিক উষ্ণতা নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়েও কথা বলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৩৫ঘ.