২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিকোলের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৬

শক্তিশালী ঝড় নিকোলের আঘাতে বৃহস্পতিবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। এদের মধ্যে ১২ জন জ্যামাইকায় ও ৪ জন যুক্তরাষ্ট্রে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 08:52 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

মিয়ামি, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শক্তিশালী ঝড় নিকোলের আঘাতে বৃহস্পতিবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। এদের মধ্যে ১২ জন জ্যামাইকায় ও ৪ জন যুক্তরাষ্ট্রে নিহত হয়েছেন। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, নিকোল শক্তিবৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ক্যারোলিনা হয়ে যুক্তরাষ্ট্রের আটলান্টিকের উপকূলে আঘাত হেনে নিউ ইংল্যান্ডের দিকে চলে যেতে পারে। শুরুতে নিকোল একটি মাত্রার ঝড় ছিল। তবে তা মাত্র ছয় ঘণ্টার জন্য। এরপরই ঝড়টি শক্তিশালী হতে শুরু করে। বুধবার নিকোলের প্রভাবে জ্যামাইকা, কেম্যান দ্বীপ, কিউবা, দক্ষিণ ফ্লোরিডা এবং বাহামায় প্রবল বৃষ্টিপাত হয়। কর্মকর্তারা রয়টার্সকে জানান, উত্তর ক্যারোলিনায় ঝড়ে একটি জলবিমান মহাসড়কে আছড়ে হয়ে খালে গিয়ে পড়লে ৪ জনের প্রাণহানি হয়। ওয়াশিংটনের কাউন্টি শেরিফ জানান, ঘটনাস্থলেই তিনজন মারা যায়। পরবর্তী সময়ে আহত এক শিশুও প্রাণ হারিয়েছে। পাহাড় অধ্যুষিত জ্যামাইকায় তিনদিনের প্রবল ঝড় ও বৃষ্টিপাতে আকস্মিক বন্যা সৃষ্টি হলে ১২ জন মারা যায়। এতে নিখোঁজ হয়েছেন ৮ জন। আশঙ্কা করা হচ্ছে তারা আর বেঁচে নেই। বৃষ্টি ও বন্যায় দেয়াল ও বাড়ি ধসে তারা মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩৫ঘ.