২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টয়োটার ৮টি মডেলের গাড়ি বিক্রি বন্ধ

বিশ্বের এক নম্বর কার নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা গত সপ্তাহে যে আটটি মডেলের গাড়ি বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল সেগুলোর বিক্রি বন্ধ করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 03:10 PM

Updated : 24 Aug 2022, 06:24 PM

জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের এক নম্বর কার নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা গত সপ্তাহে যে আটটি মডেলের গাড়ি বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল সেগুলোর বিক্রি বন্ধ করে দিয়েছে। ফলে পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ারের দর পতনের পাশাপাশি কোম্পানির ক্ষতি পুষিয়ে আনা নিয়েও সংশয় দেখা দিয়েছে। বুধবার টোকিও'র পুঁজিবাজারে টয়োটার শেয়ারের দাম অনেকটা পড়ে যায়। প্রতি শেয়ারের দাম চার শতাংশেরও বেশি হ্রাস পেয়ে বর্তমানে যে অবস্থায় দাঁড়িয়েছে তা ২০০৭ সালের তুলনায় অর্ধেকের সমান। কার প্রস্তুতকারক এ কোম্পানিটি হাজার হাজার কোটি ডলারের ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী ৪ ফেব্র"য়ারি তাদের লভ্যাংশ ঘোষণার কথা। ইতোমধ্যে এক বছরের ক্ষতির হিসাবও প্রকাশ করেছে টয়োটা। এতে লোকসানের যে পরিসংখ্যান পাওয়া গেছে তা প্রায় সাড়ে তিনশত কোটি ডলারের মতো। তবে গাড়ি বিশেষজ্ঞ ড্যান লুকাসের মতে, কোম্পানিটির এ ধরনের পদক্ষেপে মোটের ওপর টয়োটায় তেমন কোনো প্রভাব পড়বে না। কিন্তু তিনি এও বলেন, "সত্যিকার অর্থে এ খবর মোটেও সুখকর নয়। টয়োটার যুক্তরাষ্ট্রে তৈরি বিভিন্ন মডেল নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। সুতরাং হ্যাঁ, আমি এ ব্যাপারে উৎকণ্ঠিত। তবে মজার ব্যাপার হলো, আমি ভাবছি টয়োটা খারাপ অবস্থা থেকে উত্তরণে পদক্ষেপ নিয়েছে। একটি দিনের শেষে এসে যদি আমরা সপ্তাহের উৎপাদন পরিস্থিতি পর্যালোচনা করি এটি বৃহত্তর ক্ষেত্রে তেমন কোনো প্রভাব ফেলে না। মূলত তাদের হাতে যদি পর্যাপ্ত সংখ্যক উদ্ভাবনী থাকে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এলকিউ/২০৪৭ ঘ.