২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেকজান্ডারের আংটি চুরি

গ্রিক বীর আলেকজান্ডারের চুরি হওয়া একটি আংটি উদ্ধার করেও রাখতে পারলো না ইসরায়েল। জেরুজালেমে একটি প্রদর্শনী থেকে তা আবার চুরি হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 06:02 AM

Updated : 24 Aug 2022, 06:19 PM

জেরুজালেম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিক বীর আলেকজান্ডারের চুরি হওয়া একটি আংটি উদ্ধার করেও রাখতে পারলো না ইসরায়েল। জেরুজালেমে একটি প্রদর্শনী থেকে তা আবার চুরি হয়ে গেছে। অ্যাশদদ জাদুঘরে মূলত চোরাই বাজার থেকে উদ্ধার করা বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিসগুলোর প্রদর্শনী হচ্ছিলো। কিন্তু বুধবার একদল লুটেরা জাদুঘরে ঢুকে বেশ কয়েকটি সম্পদ নিয়ে যায়। যার মধ্যে আলেকজান্ডারের একটি আংটিও ছিলো। চোরাই বাজার থেকে বিভিন্ন জিনিস কিনে গত চার বছর ধরে এ প্রদর্শনী করে আসছে ইসরায়েল। মেসিডোনের রাজা আলেজান্ডার অল্প বয়সেই বিশাল সাম্রাজ্য গড়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। দিগি