পোর্ট অ' প্রিন্স, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে ত্রাণ বাড়ানোর পাশাপাশি সেখানকার অরাজক পরিস্থিতি সামলাতে নিরাপত্তাও জোরদার করছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।
হাইতিতে ত্রাণ বাড়ছে প্রতিনিয়তই। তবে বিলিবন্টন ব্যবস্থায় বাধার কারণে তা ক্ষতিগ্রস্তদের মাঝে পৌঁছানো কঠিন হচ্ছে।
লুটেরাদের হাত থেকে ত্রাণের মাল রক্ষার পাশাপাশি তা দুর্গতদের কাছে পৌঁছে দিতে কাজ করছে মার্কিন সেনারা। অরাজক পরিস্থিতি সামলাতে আরও বেশি শান্তিরক্ষী পাঠাচ্ছে জাতিসংঘ।
হাইতির নিরাপত্তা নিশ্চিত করতে এবং ত্রাণ তৎপরতায় সাহায্য করতে আরও ২,০০০ সেনা এবং ১৫০০ পুলিশ পাঠানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
ওদিকে, যুক্তরাষ্ট্র সোমবার প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতিসহ ২২০০ বাড়তি সেনা হাইতিতে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে।
লুটেরারা রাজধানী পোর্ট অ' প্রিন্সের ধ্বংস হয়ে যাওয়া বাড়ি ঘর, দোকান পাট থেকে জিনিসপত্র লুট করছে। লুটের মাল নিয়ে নিজেদের মধ্যে মারামারিতেও জড়িয়ে পড়ছে।
রাজধানী পোর্ট অ' প্রিন্সে ছড়িয়ে পড়া সহিংসতা দমনে নিয়োজিত পুলিশ কর্মকর্তা ডরসাইনভিল রবেনসন বলেন,"পরিস্থিতি সামলানোর সামর্থ্য আমাদের নেই। আমেরিকানদের এখানে স্বাগত জানানো হয়েছে..কিন্তু তারা কোথায়? তাদেরকে আমাদের দরকার রাস্তায় একসঙ্গে কাজ করার জন্য।"
ত্রাণশিবিরগুলোতেই ক্রমেই বেড়ে যাচ্ছে ভিড়ের চাপ। ভিড় সামলাতেও হিমশিম খেতে হচ্ছে ত্রাণকর্মীদের। এক প্রত্যক্ষদর্শী জানান, ভিড় সামলাতে জর্দানের শান্তিরক্ষীরা কিল, চড়, ঘুষির পাশাপাশি ফাঁকা গুলি ছুঁড়তেও দ্বিধা করছে না।
এদিকে, নিরাপদে খাদ্য ও ওষুধ সরবরাহে দুর্গতদের বাঁচার সম্ভাবনা বাড়লেও চিকিৎসকরা ভয় পাচ্ছেন, রোগের প্রাদুর্ভাব নিয়ে। ছড়িয়ে পড়া রোগ সামাল দেওয়াটাই পরবর্তীতে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন তারা।
ত্রাণ তৎপরতায় অংশগ্রহণকারী চিকিৎসক দল মোবাইল হাসপাতালের মাধ্যমে হতাহতদের চিকিৎসায় রীতিমতো হিমশিম খাচ্ছে। খুব শিগগিরি ধনুষ্টংকার, গ্যাংগ্রিন, হাম এবং মেনিনজাইটিসসহ নানা ধরনের রোগ ছড়িয়ে পড়তে পারে বলে তারা হুঁশিয়ার করে দিয়েছে।
গত সপ্তাহে ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে হাইতির রাজধানী বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ২ লাখ মানুষ মারা গেছে। আহত হয়েছে ৩০ লাখ এবং আশ্রয়হীন হয়েছে অগণিত মানুষ।
জাতিসংঘের প্রধান বান কি মুন জানিয়েছেন, তিনি ভূমিকম্প বিধ্বস্ত হাইতির শৃঙ্খলা রক্ষা করতে নিরাপত্তা পরিষদকে আরও ১ হাজার ৫ শ' পুলিশ এবং ২ হাজার সেনা পাঠানোর সুপারিশ করেছেন। বর্তমানে হাইতিতে জাতিসংঘের ৯ হাজার শান্তিরক্ষী বাহিনী কাজ করে যাচ্ছে।
এছাড়াও যুক্তরাষ্ট্রের ১১ হাজার সেনা হাইতিতে এরই মধ্যে উদ্ধার কাজ শুরু করেছে।
হাইতির প্রেসিডেন্টও জানিয়েছেন, লুটেরাদের সহিংসতা দমাতে জাতিসংঘের শান্তিরক্ষীরা পুরোপুরি সমর্থ না হওয়ায় যুক্তরাষ্ট্রের বাহিনী তাদের এ কাজে সাহায্য করবে।
তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী হাইতির পুলিশের ভূমিকা পালন করবে না। তবে তাদের আত্মরক্ষার অধিকার থাকবে এবং তারা হাইতির নিরীহ মানুষ বা আন্তর্জাতিক স
bdnews24