হাইতি, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- হাইতির ভূমিকম্পকে 'সুনামির মতো বিপর্যয়' বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
বান বলেন, এটি একটি বড় ধরনের বিপর্যয় ও মানবিক সঙ্কট। যার পূর্ণ চিত্র বিশেষ করে রাজধানীর বাইরের পরিস্থিতিটা আমরা হয়ত জানিওনা।
ভূমিকম্প বিধ্বস্ত হাইতির মানুষের দুর্দশা এবং সেখানে ত্রাণ তৎপরতা পরিদর্শনে পোর্ত অব প্রিন্সে গেছেন বান কি মুন। এখানে তিনি রাষ্ট্রপতি রেনে প্রেভলের সঙ্গে বৈঠক করবেন।
হাইতির দায়িত্বে এখন যুক্তরাষ্ট্র না জাতিসংঘ কে আছে জানতে চাওয়া হলে বান বলেন, "এটি কারও একক পরিচালনার প্রশ্ন নয়। আন্তর্জাতিক স
bdnews24