২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা ছাড়ার চাপ আপাতত দূরে ঠেলেছেন জারদারি

জল্পনা প্রায় আকাশ ছুঁয়েছিল। এই বুঝি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হয়। কিন্তু নিন্দুকদের মুখে ছাই দিয়ে মার্কিন-পন্থি এ নেতা এখন তপ্ত তখতের তাপ কমিয়ে আপাতত চাপহীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 03:23 PM

Updated : 24 Aug 2022, 06:10 PM

ইসলামাবাদ, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জল্পনা প্রায় আকাশ ছুঁয়েছিল। এই বুঝি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হয়। কিন্তু নিন্দুকদের মুখে ছাই দিয়ে মার্কিন-পন্থি এ নেতা এখন তপ্ত তখতের তাপ কমিয়ে আপাতত চাপহীন। অথচ গেল মাসে জারদারি ও তার সহযোগীদের জন্য সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের জারি করা সাধারণ ক্ষমা আইন সুপ্রিম কোর্ট বাতিল করার পর ভাবা হচ্ছিল এই বুঝি জারদারি নুয়ে পড়েন। দুর্নীতির পুরনো মামলাগুলো নিয়ে শুরু হওয়া শোরগোল দেশে জঙ্গি সহিংসতা এবং অর্থনীতির মন্দগতির চেয়েও প্রেসিডেন্টের জন্য অনেক বেশি বিপজ্জনক প্রতীয়মাণ হয়। আফগান সীমান্তে তালেবান জঙ্গিদের শক্তি বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র চাপ বাড়ায় জারদারি সরকারের ওপর। সেইসঙ্গে গোদের উপর বিষফোঁড়ার মতো রাজনৈতিক প্রতিপক্ষ এবং মিডিয়ার বৈরী অংশও পদত্যাগের জন্য জারদারি ও তার সহযোগীদের ওপর পাহাড় পরিমাণ চাপ সৃষ্টি করে। কিন্তু তারপরও জারদারি পদত্যাগের আহ্বান সাড়া তো দেনইনি বরং প্রতিপক্ষকে পরাজিত করতে আগ্রাসী প্রচারাভিযান শুরু করেন তিনি। ২০০৭ সালে আততায়ীর হাতে নিহত স্ত্রী ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে জারদারি সাফ জানিয়ে দেন, পদত্যাগপত্রে তিনি সই করবেন না। পাশাপাশি প্রতিপক্ষকে গণতন্ত্রের শত্র" আখ্যা দিয়ে তাদের পরাজিত করার অঙ্গীকার করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, জারদারির এমন প্রতিআক্রমণ বেশ কাজে দিয়েছে। এতে করে তার প্রতিপক্ষরা রক্ষণাত্মক ভূমিকায় চলে গেছে। রাজনৈতিক বিশ্লেষক হাসান আসকারি রিজভী বলেন,"ডিসেম্বর মাসে জারদারির ওপর যে শক্ত চাপ সৃষ্টি হয়েছিল, তা আপাতত কমে এসেছে বলেই মনে হচ্ছে।" স