২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীর সীমান্তে গুলি, ভারতীয় সেনা নিহত

কাশ্মীরে সীমান্ত পারের গুলিতে সোমবার এক ভারতীয় সেনা নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। ছয় মাসের মধ্যে সীমান্তের গোলাগুলিতে ভারতীয় সেনা নিহতের ঘটনা এটিই প্রথম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 03:43 PM

Updated : 24 Aug 2022, 06:07 PM

শ্রীনগর, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কাশ্মীরে সীমান্ত পারের গুলিতে সোমবার এক ভারতীয় সেনা নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। ছয় মাসের মধ্যে সীমান্তের গোলাগুলিতে ভারতীয় সেনা নিহতের ঘটনা এটিই প্রথম। কাশ্মীরের দক্ষিণে ভারত ও পাকিস্তান দুপক্ষেরই গোলাগুলির পাল্টা অভিযোগের দুদিন পর এ ঘটনা ঘটল। এতে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা আরও বাড়ল। ভারতীয় কাশ্মীরে পৃথক কয়েকটি বন্দুকযুদ্ধে গত সপ্তাহে অন্ততপক্ষে ৭ জঙ্গি নিহত হয়েছে। জঙ্গি অনুপ্রবেশের কয়েকটি প্রচেষ্টাও ব্যর্থ করেছে সেনারা। পুলিশ একথা জানিয়েছে। ভারতীয় সীমান্তরক্ষীদের মুখপাত্র বিনোদ শর্মা বলেছেন, "পুঞ্চ এলাকায় কোনওরকম উস্কানি ছাড়াই সীমান্তের ওপার থেকে গুলি করা হয়েছে। এতে আমাদের একজন বিএসএফ (সীমান্তরক্ষী বাহিনী) জওয়ান নিহত হয়েছে।" তবে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস সীমান্তে কোনও গোলাগুলির খবর পাননি বলে জানিয়েছেন। কোনরকম গোলাগুলির কথা অস্বীকার করে তিনি বলেন, "এরকম ঘটনা ঘটেনি।" পুলিশ ও নিরাপত্তা বিষেশজ্ঞরা বলছেন, কাশ্মীরে সহিংসতা বেড়ে যেতে পারে। কারণ গত কয়েকমাসে পাকিস্তানের শ শ জঙ্গি গত কয়েকমাসে ভারতের অংশে অনুপ্রবেশ করেছে বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩০ ঘ.