২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওকিনাওয়া ঘাঁটির জন্য জাপানের আশ্বাস চাইবেন হিলারি

ওকিনাওয়া দ্বীপের মার্কিন ঘাঁটি পুনস্থাপন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তির ব্যাপারে জাপানের আশ্বাস চাইবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আগামী সপ্তাহে জাপান সফরকালে হিলারি এ চেষ্টা নেবেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ঊধর্বতন কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 11:07 AM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ওয়াশিংটন, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ওকিনাওয়া দ্বীপের মার্কিন ঘাঁটি পুনস্থাপন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তির ব্যাপারে জাপানের আশ্বাস চাইবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আগামী সপ্তাহে জাপান সফরকালে হিলারি এ চেষ্টা নেবেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ঊধর্বতন কর্মকর্তা। হিলারি ১২ জানুয়ারি জাপানের হনোলুলুতে পররাষ্ট্রমন্ত্রী কাটসুয়া ওকাদার সঙ্গে জাপান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনায় বসবেন। জাপানের ওকিনাওয়া দ্বীপের ফুতেনমা মার্কিন বিমান ঘাঁটি সরিয়ে নতুন আরেকটি জায়গায় স্থাপন করার বিষয়টি নিয়ে বিরোধে দু'দেশের সম্পর্কে এরই মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ফুতেনমা ঘাঁটি বর্তমান অবস্থান থেকে সরিয়ে ওকিনাওয়া দ্বীপের আরেকটু প্রত্যন্ত অঞ্চলে স্থাপন করতে চায়। কিন্তু ওকিনাওয়ার স্থানীয় অধিবাসীরা ঘাঁটিটি পুরোপুরিই ওই দ্বীপ থেকে তুলে দেওয়ার পক্ষপাতি। জাপানের প্রধানমন্ত্রী হাতোয়ামাও নির্বাচনী প্রচারাভিযানকালে এ জনদাবি সমর্থন করেছিলেন। এশিয়ায় ওবামা প্রশাসনের শীর্ষ কূটনীতিক পররাষ্ট্র বিষয়ক আন্ডার সেক্রেটারি কুট ক্যাম্পবেল এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, জাপান সফরকালে হিলারি দু দেশের মধ্যকার বৃহত্তর ও সৌহার্দপূর্ণ সম্পর্কের জন্য সামরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরবেন। তিনি বলেন, আমরা চাই জাপান সরকার শক্তিশালী সামরিক বাহিনীকে জোরাল সমর্থন দিক এবং বিশেষ করে ওকিনাওয়া বা অন্যকোথাও মেরিন ঘাঁটি স্থাপনের প্রতিশ্র"তি পূরণ করুক। যুক্তরাষ্ট্র ২০০৬ সালে ফুতেনমা ঘাঁটি স্থানান্তরের ব্যাপারে জাপানের সঙ্গে চুক্তি করেছে। ওবামা প্রশাসন এ চুক্তি ধরেই এগুতে চায়। ক্যাম্পবেল বলেন, "এর মূলে আছে নিরাপত্তা বন্ধন। আর জটিল ও পরিবর্তনশীল এশিয়ায় নিরাপত্তা ইস্যুটি গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়ার সদিচ্ছার ব্যাপারে আমরা জাপান সরকারের কাছ থেকে সুস্পষ্ট বিবৃতি চাই।" ওদিকে, ইস্যুটি নিয়ে জাপান সরকার কিভাবে এগুবে সে ব্যাপারে মে মাসের মধ্যে সিদ্ধান্ত জানানোর প্রতিশ্র"তি দিয়েছেন প্রধানমন্ত্রী হাতোয়ামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৪ ঘ.