তেহরান, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বিরোধীদলীয় নেতাকর্মীদেরকে নতুন করে হুমকি দিয়ে বলেছেন, তারা সরকারবিরোধী বিক্ষোভ চালিয়ে গেলে আল্লাহর শত্র" হিসাবে মৃত্যুদণ্ড ভোগ করার ঝুঁকিতে পড়বে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা মোহাম্মদ নাজার বলেন, "আশুরার পর দাঙ্গায় অংশ নেওয়া যে কাউকে মোহারেব (আল্লাহর শত্র") এবং জাতীয় নিরাপত্তা বিরোধী বলে গণ্য করা হবে।"
১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর সরকারবিরোধী আন্দোলন শুরু হয় ইরানে। ওই নির্বাচনে জিতে মাহমুদ আহমাদিনেজাদ পুনর্নির্বাচিত হন।
গত ৩০ বছরের মধ্যে এ আন্দোলনেই সবচেয়ে বড় সঙ্কটে পড়েছে ইরান। মুসাভি নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনলেও সরকার তা খারিজ করে দেয়।
আশুরার দিন থেকে থেকে ইরানের কট্টরপন্থি সরকার আন্দোলনকারীদের উপর দমন পীড়ন চালিয়ে আসছে। ওইদিন বিক্ষোভ-সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। যার মধ্যে একজন মুসাভির ভাইয়ের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৬ ঘ.
bdnews24