হাওয়াই, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন গোয়েন্দা প্রধানদের নিয়ে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে নিরাপত্তা আলোচনা ডেকেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ২৫ ডিসেম্বর ডেট্রয়েটগামী বিমানে বোমা হামলা প্রচেষ্টার মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর উপায় খুঁজতেই ওই বৈঠক ডেকেছেন তিনি।
গোয়েন্দা ব্যর্থতার কারণে প্রশাসনকে নিয়ে সমালোচনা সামাল দেওয়ার চেষ্টা করছেন ওবামা। শীর্ষ উপদেষ্টাদের কাছ থেকে ইতোমধ্যেই ব্রিফিং পাওয়ার কথা জানিয়েছেন তিনি। পরবর্তীতে গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে আরও নথি পাওয়া এবং হাওয়াই থেকে ওয়াশিংটনে ফেরার আগেই সপ্তাহান্তে তা পড়ে দেখার কথাও জানিয়েছেন ওবামা।
ওবামা পদ্ধতিগত ব্যর্থতার বিষয়টি অবিলম্বে পর্যালোচনা করে দেখার নির্দেশও ইতোমধ্যেই দিয়েছেন। হাওয়াইয়ে অবকাশ যাপনে থাকা অবস্থাতেও ওবামা জাতীয় এ নিরাপত্তা চ্যালেঞ্জ সামাল দিয়ে জনগণকে আশ্বস্ত করতে চাইছেন।
হোয়াইট হাউসের ইস্যুকৃত এক বিবৃতিতে ওবামা বলেন, "মঙ্গলবার ওয়াশিংটনে আমি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করব। পদ্ধতিগত ব্যর্থতার চলমান পর্যালোচনা বিষয়টির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা স
bdnews24