২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরি সম্পর্কের অবসান চায় উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া নববর্ষের এক বার্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরি সম্পর্কের অবসান এবং পরমাণু-মুক্ত কোরীয় উপদ্বীপ কামনা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 10:44 AM

Updated : 24 Aug 2022, 06:00 PM

সউল, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া নববর্ষের এক বার্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরি সম্পর্কের অবসান এবং পরমাণু-মুক্ত কোরীয় উপদ্বীপ কামনা করেছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ বিভিন্ন সংবাদপত্রের যৌথ সম্পাদকীয় নিয়ে রচিত এক প্রতিবেদনে বলেছে, "ডিপিআরকে এবং যুক্তরাষ্ট্রের মথেধ্য বৈরি সম্পর্কের অবসান ঘটানোটা কোরিয়া উপদ্বীপ এবং বাদবাকী এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার মৌলিক কর্তব্য।" তাছাড়া, কোরিয়া উপদ্বীপকে সংলাপ এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে পরমাণু-মুক্ত করার কথাও বলা হয়েছে প্রতিবেদনে। তবে উত্তর কোরিয়া আগেও এ ধরনের প্রতিশ্র"তি দিয়েছে এবং বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, ছয়জাতি নিরস্ত্রীকরণ আলোচনা শুরু করতে রাজি হওয়ার আগে পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টি নিয়ে আলাদাভাবে আালোচনা আহ্বান করতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪২ঘ.