২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপানে নিষেধাজ্ঞায় হৃদরোগ এক তৃতীয়াংশ কমে

জনসমাগমের স্থানে ধূমপান নিষিদ্ধ করে হৃদরোগে আক্রান্তের হার ৩৬ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। নিষেধাজ্ঞা আরোপের কারণে পাওয়া তথ্যের ভিত্তিতে মার্কিন গবেষকরা সোমবার একথা বলেছেন। গবেষকরা আচ্ছাদনপূর্ণ জনসমাগমের স্থানে ব্যাপকভাবে ধূমপানের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2009, 02:28 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

শিকাগো, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জনসমাগমের স্থানে ধূমপান নিষিদ্ধ করে হৃদরোগে আক্রান্তের হার ৩৬ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। নিষেধাজ্ঞা আরোপের কারণে পাওয়া তথ্যের ভিত্তিতে মার্কিন গবেষকরা সোমবার একথা বলেছেন। গবেষকরা আচ্ছাদনপূর্ণ জনসমাগমের স্থানে ব্যাপকভাবে ধূমপানের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-সান ফ্রান্সিকোর জেমস লাইটউড এক বিবৃতিতে বলেছেন, "পরোক্ষ ধূমপানেও যে হৃদরোগ হয় সেই জোরালো তথ্যপ্রমাণকে আরও ভিত্তি দিয়েছে এই গবেষণা এবং সব কর্মক্ষেত্র ও জনসমাগমের স্থান একশত ভাগ ধূমপানমুক্ত রাখার আইনের পক্ষে আরও যুক্তি দেখিয়েছে যার মাধ্যমে আমরা জনগণকে রক্ষা করতে সক্ষম হব।" লাইটউডদের এই গবেষণার ফলাফল 'সার্কুলেশন' নামের একটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষক দলটি যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে ধূমপানমুক্ত এলাকার ওপর পরিচালিত ১৩টির গবেষণার তথ্য নিয়ে কাজ করেছেন। তারা বলেছেন, কোনো স্থানে ধূমপান নিষিদ্ধ করার প্রায় সঙ্গে সঙ্গেই হৃদরোগের হার কমে যায়; প্রথম বছরে কমে ১৭ শতাংশ, তিন বছর পরে কমে প্রায় ৩৬ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০১৬ ঘ.