নয়াদিল্লি, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়র্টার্স)--- পাকিস্তানি জঙ্গিরা আসন্ন ভারতে শিগগিরই পরপর অনেক হামলা চালাতে পারে বলে গোয়েন্দাসূত্র মারফত 'নিশ্চিততথ্য' পাওয়ার বিষয়ে ইসরায়েলের টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর দেশটির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে ভারত। শুক্রবার ভারতীয় কর্মকর্তারা একথা জানিয়েছেন।
শুক্রবার প্রকাশের জন্য তৈরি করা একটি ভ্রমণ নির্দেশিকার ফাঁস হয়ে যাওয়া তথ্যের বরাত দিয়ে ইসরায়েলি 'চ্যানেল টু' টিভি বলেছে, ওই জঙ্গিরা আল কায়েদার সঙ্গে সম্পর্কিত। তারা ভারতে গতবছরের মুম্বাই হামলার মতো পশ্চিমা ও ইহুদি পর্যটকদের ওপর হামলার পরিকল্পনা নিয়েছে।
বৃহস্পতিবার ওই প্রতিবেদনটি প্রচারিত হয়েছে। এতে ইসরায়েলি নাগরিকদের ভারত সফর পরিকল্পনা বাতিলের উপদেশ দেওয়া হয়েছে।
মুম্বাইয়ের সন্ত্রাসদমন বাহিনীর প্রধান কে পি রঘুবংশী বলেন, "আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি এবং গোয়েন্দা তথ্য ও হুমকির খবর আদান-প্রদান করছি। তবে স
bdnews24