জেরুজালেম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানি জঙ্গিরা আসন্ন সপ্তাহগুলোতে ভারতে পরপর অনেকগুলো হামলা চালাতে পারে বলে গোয়েন্দাসূত্র মারফত 'নিশ্চিততথ্য' জানার পর ইসরায়েল এর নাগরিকদের দেশটি সফরের ব্যাপারে সতর্ক করতে যাচ্ছে। ইসরায়েলি টেলিভিশনে বৃহস্পতিবার একথা বলা হয়েছে।
শুক্রবার প্রকাশ্যের জন্য তৈরি করা একটি ভ্রমণ নির্দেশিকার ফাঁস হয়ে যাওয়া তথ্যের বরাত দিয়ে ইসরায়েলি 'চ্যানেল টু' টিভি বলেছে, ওই জঙ্গিরা আল কায়েদার সঙ্গে সম্পর্কিত। তারা ভারতে গতবছরের মুম্বাই হামলার মতো পশ্চিমা ও ইহুদি পর্যটকদের ওপর হামলার পরিকল্পনা নিয়েছে।
ইসরায়েলের গোয়েন্দা বিভাগগুলো নিয়ন্ত্রণ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস। সেখান থেকে এ খবরের ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।
ইসরায়েলি ভ্রমণপিয়াসুদের কাছে ভারত একটি আকর্ষণীয় জায়গা। বিশেষ করে পুরাতন নববর্ষের মতো ইহুদি উৎসবে তারা ভারতে ভিড় করে। শুক্রবার এই উৎসব শুরু হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬২২ ঘ.
bdnews24