২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় পুলিশি অভিযানে শীর্ষ জঙ্গি নিহত

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে ভোররাতে পুলিশি অভিযানে মোস্ট ওয়ান্টেড জঙ্গি নুরদিন মোহাম্মদ নিহত হয়েছে। পুলিশ বৃহস্পতিবার একথা জানিয়েছে। এর মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার নিরাপত্তায় বড় ধরনের হুমকি দূর হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 10:37 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

জাকার্তা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে ভোররাতে পুলিশি অভিযানে মোস্ট ওয়ান্টেড জঙ্গি নুরদিন মোহাম্মদ নিহত হয়েছে। পুলিশ বৃহস্পতিবার একথা জানিয়েছে। এর মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার নিরাপত্তায় বড় ধরনের হুমকি দূর হল। মালয়েশীয় বংশোদ্ভুত ওই শীর্ষ জঙ্গি আঞ্চলিক জঙ্গি দল জেমাহ ইসলামিয়ার একটি সহিংস ছুট দল গড়ে তুলেছিলেন। জুলাইয়ে জাকার্তায় দুটো বিলাসবহুল হোটেলে বোমা হামলাসহ বালি দ্বীপ এবং জার্কাতায় পশ্চিমাদের ওপর অন্যান্য হামলার হোতা নুরদিনই ছিলেন বলে ধারণা করা হয়। ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশ প্রধান বামবাং হেন্ডারসো দানুরিকে নূরুদ্দিন নিহতের ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে সাংবাদিকদের তিনি বলেন, "হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।" স্থানীয় গণমাধ্যম পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে গত মাসে নুরদিনের মৃত্যুর খবর ফলাও করে প্রচার করে। কিন্তু ফরেনসিক পরীক্ষায় এ খবর ভুল প্রমাণিত হয়। তবে এবার নুরদিনের মৃত্যুর ব্যাপারে পুলিশ নিশ্চিত বলে জানিয়েছে জাকার্তা। কারণ, এবার আঙ্গুলের ছাপ পরীক্ষা করে নুরদিনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন এক সূত্র একথা জানিয়েছেন। মুসলিম জঙ্গি বিশেষজ্ঞ সিডনি জোনস বলেছেন, "সত্যি সত্যি নুরদিন নিহত হয়ে থাকলে এটি স্পষ্টতই পুলিশের বড় ধরনের সাফল্য।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৫ ঘ.