ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানে এ বছর শেষ নাগাদ ৬৮ হাজার মার্কিন সেনা মোতায়েনের পর আরও সেনা প্রয়োজন। আফগানিস্তানের শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা এডমিরাল মাইক মুলেন মঙ্গলবার একথা বলেছেন।
তবে বাড়তি আরও কত সংখ্যক সেনা প্রয়োজন তা উল্লেখ করেননি জয়েন্ট চীফস অব স্টাফ চেয়ারম্যান মুলেন। তবে মুলেন বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই আফগানিস্তানের মার্কিন কমান্ডারের কাছ থেকে আরও সেনার জন্য অনুরোধ প্রত্যাশা করছেন তিনি।
মুলেন বলেন, তিনি যুদ্ধে এর তাগিদ অনুভব করছেন। কিন্তু আফগানিস্তান যুদ্ধে সেনা মোতায়েন নিয়ে মার্কিন কংগ্রেসে বিশেষত প্রেসিডেন্ট বারাক ওবামার ডেমোক্র্যাটিক পার্টি এবং দেশের নাগরিকদের বিরূপ মনোভাবের কারণে ধৈর্য ধরে থাকার কথাও বলেছেন তিনি।
মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে মুলেন বলেন, "সঠিকভাবে সমৃদ্ধ সন্ত্রাসবিরোধী বাহিনী হতে হলে আরও শক্তির প্রয়োজনীয়তা বোঝায়।" তিনি আরও বলেন, আমরা এ মিশন শেষ করতে পারি। কিন্তু যুদ্ধ কৌশল অনুযায়ী আমাদের সম্পদ দরকার। জনবল দরবার। সেইসঙ্গে মার্কিন জনহণের সমর্থনও দরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৪ ঘ.
bdnews24