ক্যানবেরা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অস্ট্রেলিয়া নতুন নির্বাচনের এক বছর আগেই জনপ্রিয়তার রেকর্ডের কাছাকাছি চলে গেছেন প্রধানমন্ত্রী কেভিন রাড। দেশটির বেকারত্ব ও সুদের হার বেড়ে যাওয়ার হুমকির মুখেও এক জরিপ থেকে এমন ফলাফল পাওয়া গেছে।
মঙ্গলবার অস্ট্রেলীয় সংবাদপত্রগুলোতে প্রকাশিত 'নিউজপোলে' দেখা গেছে,জনগণের সমর্থনের দিক থেকে রাডের মধ্য বামপন্থার লেবার পার্টি ৫৫ পয়েন্টে এবং বিরোধী দল কনজারভেটিভ পার্টি ৪৫ পয়েন্টে পেয়েছে।
অন্যদিকে রাডের কর্মদক্ষতার প্রতি সমর্থন আরও ৩ পয়েন্ট বেড়ে ৬৪ শতাংশ হয়েছে।
উদ্ভাবন ও শিল্পমন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী রিচার্ড মারলেস বলেছেন, "আমরা দেশকে মন্দার কবল থেকে বের হয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের সব মনোযোগ এখন এখানেই নিয়োজিত।"
অনেক নির্বাচন বিশেষজ্ঞ মনে করেন, ২০১০ সালের শুরু দিকে অনুষ্ঠেয় নির্বাচনে রাডের জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫৫৮ ঘ.
bdnews24