২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি-২০ সম্মেলনে জলবায়ু পরিবর্তন তহবিল আলোচনায় অচলাবস্থা

ধনী ও উন্নয়নশীল দেশগুলোর মতবিরোধের কারণে শনিবার বিশ্ব উষ্ণায়ন রোধ করা নিয়ে সমঝোতায় পৌঁছতে পারেননি জি-২০ সম্মেলনের অর্থমন্ত্রীরা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থায়নের বিষয়টি নিয়ে শিল্পোন্নত দেশগুলো আগ্রগতির চেষ্টা নিলেও চীন ও ভারতের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোর বাধার মুখে সে চেষ্টা পণ্ড হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 10:58 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

লন্ডন, ৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ধনী ও উন্নয়নশীল দেশগুলোর মতবিরোধের কারণে শনিবার বিশ্ব উষ্ণায়ন রোধ করা নিয়ে সমঝোতায় পৌঁছতে পারেননি জি-২০ সম্মেলনের অর্থমন্ত্রীরা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থায়নের বিষয়টি নিয়ে শিল্পোন্নত দেশগুলো আগ্রগতির চেষ্টা নিলেও চীন ও ভারতের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোর বাধার মুখে সে চেষ্টা পণ্ড হয়। এতে করে সর্বস্মতিক্রমে নতুন জলবায়ু চুক্তিতে উপনীত হওয়ার জাতিসংঘ প্রচেষ্টা নিয়ে ঘোরতর সংশয় দেখা দিয়েছে। জি-২০ সম্মেলনের দুই সূত্র বলেছে, শিল্পোন্নত দেশগুলোর প্রস্তাব উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি শ্লথ করে ফেলতে পারে আশঙ্কায় চীন ও ভারত এর বিরোধিতা করে। তবে মন্ত্রীরা সম্মেলনের সমাপনী বক্তব্যে বলেছেন, কোপেনহেগেনে ডিসেম্বরে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে তারা একটি সফল হওয়ার চেষ্টা নেবেন। ওই সম্মেলনে কিয়োটো চুক্তি পরবর্তী একটি নতুন খসড়া জলবায়ু পরিবর্তন চুক্তি হওয়ার কথা রয়েছে। ব্রিটিশ অর্থমন্ত্রী আলিস্টাইর ডার্লিং বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক বস্তুনিষ্ঠ আলোচনা হলেও নির্দিষ্ট কোনও পদক্ষেপের ব্যাপারে একমত হওয়া যায়নি। ইতিবাচন কোনও প্রতিশ্র"তি না আসায় হতাশা প্রকাশ করেছেন ইউরোপয়ি ইউনিয়নের ইকোনোমিক এণ্ড মনিটেরি এফয়ার্স কমিশনার জোয়াকুইন আলমুনিয়াও। সুইডিশ অর্থমন্ত্রী আন্দ্রে বর্গও সম্মেলনের ফল সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪০ ঘ.