২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে খাইবার অভিযানে ৪৩ জঙ্গি নিহত

পাকিস্তানের খাইবার পাস অঞ্চলের জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর হেলিকপ্টার গানশিপ হামলায় শনিবার প্রায় ৪৩ জঙ্গি নিহত হয়েছে। আধাসামরিক সীমান্তরক্ষী বাহিনীর এক মুখপাত্র একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 07:13 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

জমরুদ, পাকিস্তান, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের খাইবার পাস অঞ্চলের জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর হেলিকপ্টার গানশিপ হামলায় শনিবার প্রায় ৪৩ জঙ্গি নিহত হয়েছে। আধাসামরিক সীমান্তরক্ষী বাহিনীর এক মুখপাত্র একথা জানিয়েছে। আফগানিস্তানে নিয়োজিত পশ্চিমা বাহিনীর জন্য রসদ পাকিস্তানের করাচি থেকে সড়কপথে ট্রাকে করে খাইবার পাস দিয়েই আফগানিস্তানে প্রবেশ করে। সোয়াত উপত্যকায় সেনা অভিযানে জঙ্গি আস্তানাগুলো ধ্বংস হওয়ার পর খাইবার পাসে নতুন করে এ অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সোয়াতে এপ্রিলে শুরু করা তালেবান নির্মূল অভিযানে এ পর্যন্ত প্রায় দুই হাজার জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী। খাইবারে সেনা অভিযান শুরু হয়েছে এ সপ্তাহে। এ অঞ্চলে সোয়াত থেকে পালিয়ে আসা জঙ্গিদের ওপর হামলা চলছে। মঙ্গল বাঘের নেতৃত্বাধীন আদিবাসী পশতুন ইসলামি জঙ্গি গ্র"পের নাম উল্লেখ করে আধাসামরিক সীমান্ত রক্ষী বাহিনীর মুখপাত্র বলেন, "আমাদের বাহিনী লস্কর-ই-ইসলাম এর সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে প্রায় ১৫ জঙ্গি নিহত হয়েছে।" এছাড়া আরও ২৮ জন বিভিন্ন আস্তানায় বিমান হামলা ও সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। পাকিস্তানে আদিবাসী আইনের ভিত্তিতে অধিকতর স্বায়ত্ত্বশাসিত সাতটি অঞ্চলের মধ্যে খাইবার অন্যতম। এখানে আফগানিস্তানে যাওয়ার প্রধান ক্রসিং এ ২৭ আগস্ট এক আত্মঘাতী হামলায় ২২ জন সীমান্ত রক্ষী নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৪৮ ঘ.