সউল, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরমাণু অস্ত্র বানানোর ২য় উপায়টিও প্রায় রপ্ত করে ফেলার ঘোষণা দিয়ে উত্তর কোরিয়া শুক্রবার বলেছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের শেষ পর্যায়ে রয়েছে। উত্তর কোরিয়া গত মে মাসে এবং তারও আগে যে সমস্ত পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে সেগুলো সবই প্লুটোনিয়ামের তৈরি বলে ধারণা করা হয়।
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকেই উত্তর কোরিয়ার গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিচালনা নিয়ে সন্দেহ পোষণ করে আসছে। তবে বিশেষজ্ঞরা বলে আসছিলেন, উত্তর কোরিয়ার পুরোমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ব্যবস্থা গড়ে ওঠেনি।
কিন্তু উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তা সংস্থা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে লেখা একটি চিঠিতে উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধির উদ্ধৃতি দিয়ে বলেছে, "পরীক্ষামূলক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সফলভাবে পরিচালিত করে শেষ পর্যায়ে নিয়ে আসা হয়েছে।"
জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার জবাবেই সর্বসা
bdnews24