লস এঞ্জেলেসে দাবানল নিয়ন্ত্রণের বাইরে, ২ দমকলকর্মী নিহত
যুক্তরাষ্ট্রে লস এঞ্জেলেসের ঘনবসতিপূর্ণ এলাকায় দাবানল রোববার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হুমকির মুখে পড়েছে প্রায় ১০ হাজার বাড়ি। দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে নিহত হয়েছে দুই দমকল কর্মী। ক্যালিফোর্নিয়ার গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার দাবানল 'নিয়ন্ত্রণের বাইরে' এবং তা 'ভয়াবহ' রূপ নিয়েছে বলে সতর্ক করে দিয়ে এলাকাবাসীকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
31 Aug 2009, 04:43 AM
Updated :
26 Aug 2022, 11:59 AM
লা কানাডা ফ্লিন্টরিজ, ক্যালিফোর্নিয়া, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)