টোকিও, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জাপানে রোববারের নির্বাচনে বিরোধীদল 'ডেমোক্র্যাটিক পার্টি অব জাপান' (ডিপিজে) বিপুল বিজয় অর্জন করেছে।
এর ফলে দেশটিতে রক্ষণশীল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) অর্ধশতকেরও বেশি সময়ের নিরবচ্ছিন্ন শাসনের অবসান ঘটল। ডিপিজে'র এই জয় পার্লামেন্টে বছর দুয়েক ধরে চলা অচলাবস্থারও অবসান ঘটাবে।
এটি এখন মোটামুটি নিশ্চিত যে ডিপিজে ৪৮০ আসনের পার্লামেন্টের নিম্নকক্ষে তিনশ'রও বেশি আসন পাবে।
ডেমোক্র্যাটিক পার্টি অব জাপান-এর নেতা ইউকিয়ো হোতায়ামা বলেন, "জনগণ দেশের রাজনীতি এবং ক্ষমতাসীন কোয়ালিশনের ওপর ক্ষুব্ধ। জনগণ পরিবর্তন চায়। আর সেই পরিবর্তন আনার জন্যই আমরা লড়াই করেছি।"
প্রধানমন্ত্রী তারো আসোর ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) নির্বাচনে ইতোমধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এইচএ/০১৫৪ ঘ.
bdnews24