২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আহমাদিনেজাদের নতুন মন্ত্রিসভা নিয়ে পার্লমেন্ট বিতর্ক

প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের প্রস্তাবিত নতুন মন্ত্রিসভা নিয়ে বিতর্ক এবং ভোট অনুষ্ঠানে রোববার অধিবেশন শুরু করেছে ইরানের পার্লামেন্ট। ১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আছেন আহমাদিনেজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 10:36 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

তেহরান, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের প্রস্তাবিত নতুন মন্ত্রিসভা নিয়ে বিতর্ক এবং ভোট অনুষ্ঠানে রোববার অধিবেশন শুরু করেছে ইরানের পার্লামেন্ট। ১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আছেন আহমাদিনেজাদ। পার্লামেন্টের কয়েকজন সদস্য ইতোমেধ্যেই জানিয়েছেন, অভিজ্ঞতার অভাবের কারণে আহমাদিনেজাদের মনোনীত কয়েকজনকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হতে পারে। এমপি আলী মোতাহারি বলেন, "এটি একটি দুর্বল মন্ত্রিসভা। আমরা দেখেছি, কয়েকজন প্রস্তাবিত মন্ত্রীর মন্ত্রণালয় চালানোর কোনও অভিজ্ঞতা নেই। অথচ তাদেরকে এ দায়িত্ব দেওয়া হচ্ছে।" তবে অন্য একজন সদস্য হোসেইন গারৌসি আহমাদিনেজাদের ২১-সদস্যের মন্ত্রিসভাকে সমর্থন দিয়েছেন। বলেছেন, তিনি সব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই বিবেচনায় নিয়েছেন। পার্লামেন্টের অধিবেশনে তিনদিন ধরে মন্ত্রিসভা নিয়ে বিতর্ক চলবে। বুধবার মন্ত্রিসভার প্রতিটি মন্ত্রীর জন্য ভোট হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা একথা জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা পার্লামেন্টে শিগগিরি একটি মন্ত্রিসভা অনুমোদন পাওয়া আশা করলেও বলছেন, এর ঝড়ো প্রক্রিয়ায় আহমাদিনেজাদ রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫২ ঘ.