২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বালিকা অপহরণ: নির্দোষ দাবী গ্যারিডোর

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বালিকাকে অপহরণ করে ১৮ বছর বাড়ির পেছনে লুকিয়ে রাখার দায়ে অভিযুক্ত গ্যরিডো দম্পতি নিজেদের নির্দোষ দাবি করেছেন। পুলিশ ১৯৯০ দশকে কয়েকজন যৌনকর্মীর খুনের ঘটনায় ওই দপ্ততির বাড়ি তল্লাশি করতে গিয়ে ১৯৯১ সালে ১১ বছর বয়সে অপহৃত জয়সি ডুগার্ডকে খুঁজে পায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 09:31 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

সান ফ্রান্সিসকো, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বালিকাকে অপহরণ করে ১৮ বছর বাড়ির পেছনে লুকিয়ে রাখার দায়ে অভিযুক্ত গ্যরিডো দম্পতি নিজেদের নির্দোষ দাবি করেছেন। পুলিশ ১৯৯০ দশকে কয়েকজন যৌনকর্মীর খুনের ঘটনায় ওই দপ্ততির বাড়ি তল্লাশি করতে গিয়ে ১৯৯১ সালে ১১ বছর বয়সে অপহৃত জয়সি ডুগার্ডকে খুঁজে পায়। ফিলিপ ক্রেইগ গ্যারিডোর বাড়ির পেছনে একটি ছাউনি ও তাঁবুর ভেতর বন্দিদশায় ১৮ বছর কেটে গেছে জয়সির। তার গর্ভে নিজের দুই সন্তানের জন্মও দিয়েছে গ্যারিডো। ৫৮ বছর বয়সী গ্যারিডো এবং তার স্ত্রী ন্যান্সি গ্যারিডোকে শুক্রবার এল ডোরাডো কাউন্টি সুপিরিয়র কোর্টে হাজির করে তাদের বিরুদ্ধে যৌনতার উদ্দেশ্যে অপহরণ, একটি শিশুর ওপর অশ্লীলতা ও ধর্ষণের অভিযোগসহ মোট ২৯টি অপরাধের অভিযোগ উত্থাপন করা হয়। দুজনেই আদালতে কোনো কথা না বলে আইনজীবীর মাধ্যমে নিজেদের নির্দোষ দাবি করেন। আগেও ধর্ষণের দায়ে দোষীসাব্যস্ত এবং পুলিশের তালিকায় যৌননিপীড়নকারী হিসেবে তালিকাভুক্ত গ্যারিডোকে আবেগশূন্য দেখা যায়। তবে জনাকীর্ণ আদালতে তার স্ত্রী মাথানিচু করে কাঁদতে থাকেন। জয়েস ১৯৯১ সালের ১০ জুন নিখোঁজ হয়। সান ফ্রান্সিসকোর দক্ষিণ লেক টাহোর বাড়ির কাছের বাস স্টপ থেকে সে হেঁটে বাড়ি ফেরার সময় একটি ধূসর রঙা সিডান গাড়ি এসে তার পাশে দাঁড়ায় এবং দুজন লোক তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। ২০০৬ সালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পুলিশকে গ্যারিডো সম্পর্কে তার সন্দেহের কথা বলেছিল। কিন্তু পুলিশ সে সময় বিষয়টি নিয়ে এগুতে ব্যর্থ হয়। এ কারণে ক্ষমা চেয়েছেন স্থানীয় শেরিফ। জয়েসের বয়স এখন ২৯। গ্যারিডোর বাড়ির পেছনে ছাউনি দেওয়া কয়েকটি ঘর ও তাঁবুর ভেতর ১৮ বছর কেটে গেছে তার। যেখান থেকে সে অপহৃত হয়েছিল, তা থেকে বাড়িটি প্রায় ১০০ মাইল দূরে। সানফ্রান্সিকো ক্রনিকল পত্রিকা জানায়, ১৯৯০ দশকে সানফ্রান্সিকোর শিল্পাঞ্চলে গ্যারিডো যেখানে কাজ করতেন, সেখানে প্রায় ১০ জন যৌনকর্মী খুন হয়। পুলিশ ওইসব হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে শুক্রবার তার সানফ্রান্সিকো বে এলাকার বাড়িতে তল্লাশি চালিয়ে জয়েস ও তার দুই সন্তানকে খুঁজে পায়। কোন্ট্রাকোস্টার শেরিফ ওয়ারেন রাফ স্বীকার করেছেন, গ্যারিডোর এক প্রতিবেশী ২০০৬ সালে পুলিশকে জানিয়েছিল, গ্যারিডো একজন যৌনতাতাড়িত 'মনোবিকারগ্রস্ত,' এবং তার বাড়ির পেছনে তাঁবুতে শিশুরা বাস করছে। রাফ জানান, অভিযোগ পেয়ে একজন পুলিশ অফিসার গ্যারিডোর বাড়ির সামনে গিয়ে তার সঙ্গে কথা বললেও ভেতরে প্রবেশ করেনি। ওই পুলিশ কর্মকর্তাটির জানাও ছিল না যে, সে পুলিশের তালিকাভুক্ত একজন যৌনঅপরাধী। এর আগে এল ডোরাডো কাউন্টির আন্ডারশেরিফ প্রেড কলার সংবাদ সম্মেলনে বলেন, ডুগার্ডের ১১ ও ১৫ বছর বয়সী দুটি মেয়ের পিতা হিসেবে গ্যারিডোকে সন্দেহ করা হয়েছে। তিনি বলেন, "এই শিশুদের কাউকেই স্কুলে পাঠানো হয়নি। চিকিৎসকের কাছেও কোনোদিন তাদের নেওয়া হয়নি। সম্পূর্ণ বিচ্ছিন্ন করে তাদের রাখা হয়েছিল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৪৮ ঘ.