দুবাই, ২৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- পাকিস্তানকে বিভক্ত করতে যুক্তরাষ্ট্র ক্রুসেড শুরু করেছে অভিযোগ করে আল কায়েদার দ্বিতীয় প্রধান তা প্রতিহত করতে পাকিস্তানিদের প্রতি জিহাদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আইমান আল জাহওয়ারি শুক্রবার একটি ভিডিও টেপের মাধ্যমে এই বার্তা প্রচার করেছেন এবং এ মাসে এটি তার দ্বিতীয় বার্তা। পাকিস্তানের তালেবান প্রধান বায়তুল্লাহ মেহসুদ গত ৫ আগস্ট মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়ার পর তিনি জিহাদের এ আহ্বান জানালেন।
আল কায়েদার সম্পর্কিত একটি ওয়েবসাইটে প্রচারিত টেপটির মাধ্যমে জাওয়াহিরি বলেছেন, "বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত ক্রুসেডের অংশ হিসেবেই পাকিস্তানের উপজাতি এলাকা ও সোয়াতে যুদ্ধ শুরু করা হয়েছে।"
ইসলামাবাদ থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরে সোয়াত উপত্যকাটির নিয়ন্ত্রণ তালেবানরা নিয়ে নিলে পাকিস্তান সেনাবাহিনী এপ্রিল মাসের শেষ দিকে সেখানে অভিযান শুরু করে।
জাওয়াহিরি গত জুলাইয়ে আমেরিকান 'ক্রুসেডার' ও পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে জিহাদ করার যে আহ্বান জানিয়েছিলেন, শুক্রবার প্রকাশিত ২২ মিনিটের ভিডিও বক্তৃতায় পুনর্বার সেই আহ্বান জানান।
"জিহাদে যোগ দেওয়া ছাড়া আমাদের জন্য আর কোনো সম্মান নেই।" বলেন জাওয়াহিরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৫৫ ঘ.
bdnews24