তেহরান, ২৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার বলেছেন, ১২ জুনের প্রেসিডেন্ট নির্বাচনের পর বিক্ষোভকারী বিরোধীদলীয় নেতাদের সঙ্গে বিদেশি চরদের যোগসাজশ আছে বলে তিনি মনে করেন না। আয়াতুল্লাহর এই বক্তব্য ইরানের কট্টরপন্থীদের অভিযোগের পুরোপুরি বিপরীত।
ইরানের কট্টরপন্থী কর্মকর্তারা নির্বাচন-পরবর্তী বিক্ষোভ-সহিংসতার জন্য বরাবরই পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের ইন্ধন যোগানোর অভিযোগ করে আসছেন। ইরান সরকারের পতনের জন্য বিক্ষোভে বিদেশি মদদের অভিযোগ করেছেন তারা। তবে ওয়াশিংটন এবং লন্ডন এ অভিযোগ অস্বীকার করেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে,"সা
bdnews24