২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ দিনের বিরল বৈঠকে উত্তর ও দক্ষিণ কোরিয়া

১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর দুর্দশা নিয়ে বুধবার থেকে ৩ দিনের বিরল আলোচনা শুরু করেছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার রেডক্রস কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 05:21 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

সউল, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর দুর্দশা নিয়ে বুধবার থেকে ৩ দিনের বিরল আলোচনা শুরু করেছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার রেডক্রস কর্মকর্তারা। উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় এমটি. কুমগাঙে শুরু হওয়া এ বৈঠক দুই বছরের মধ্যে মানবিক ইস্যু নিয়ে দুই কোরিয়ার প্রথম বৈঠক। সউল ত্যাগের আগে দক্ষিণ কোরিয়ার প্রধান প্রতিনিধি কিম ইয়ং- চেল সাংবাদিকদের বলেন, "বৈঠকের আলোচ্যসূচির মূল বিষয় হচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর পুনরেকত্রীকরণ।" দক্ষিণ কোরিয়ার কনজারভেটিভ সরকারের নীতিতে ক্ষুব্ধ হয়ে পিয়ংইয়ং প্রায় ২ বছর ধরে পুনরেকত্রীকরণ পক্রিয়া বন্ধ রাখে। এ সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জংকে শোকবার্তা জানাতে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল সউলে গেলে প্রেসিডেন্ট লি মায়ুং বাক তাদেরকে সরাসরি তার নীতি সম্পর্কে অবহিত করার প্রথম সুযোগ পান। স