২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিভিতে এলেন ফিদেল ক্যাস্ত্রো

কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রোকে গত বছরের জুনের পর রোববার প্রথম দেশটির টেলিভিশনে দেখা গেছে। তিনি ভেনেজুয়েলার একদল ছাত্রের সঙ্গে কথা বলছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 04:09 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

হাভানা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রোকে গত বছরের জুনের পর রোববার প্রথম দেশটির টেলিভিশনে দেখা গেছে। তিনি ভেনেজুয়েলার একদল ছাত্রের সঙ্গে কথা বলছিলেন। টিভিচিত্রে ৮৩ বছর বয়সী ক্যাস্ত্রোর স্বাস্থ্য বেশ ভাল দেখাচ্ছিল। তিনি ভেনেজুয়েলার ছাত্রদের সঙ্গে বিশ্ব পরিস্থিতি নিয়ে কথা বলেন। টেলিভিশন প্রতিবেদনে জানানো হয়, ছাত্রদের সঙ্গে ক্যাস্ত্রোর বৈঠকটি শনিবার অনুষ্ঠিত হয়। ওই টিভি চিত্রের পর ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার সঙ্গে ক্যাস্ত্রোর বৈঠকের একটি ছবি রোববার রাষ্ট্র পরিচালিত সংবাদপত্র য়ুভেন্তাদ রেবেলদে প্রকাশিত হয়। ২০০৬ সালের জুলাইতে অন্ত্রে অস্ত্রোপচারের পর ক্যাস্ত্রোকে আর প্রকাশ্যে দেখা যায়নি। গত বছর তিনি প্রেসিডেন্টের দায়িত্বভার ত্যাগ করলে ছোটো ভাই রাউল ক্যাস্ত্রো ওই পদে বহাল হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭০৮ ঘ.