২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে চৌদ্দ সন্দেহভাজন অবৈধ বাংলাদেশী আটক

ব্রিটেনের কর্তৃপক্ষ চৌদ্দজন সন্দেহভাজন বাংলাদেশী অবৈধ অভিবাসীকে আটক করেছে। কাজ দেওয়ার কথা বলে এক অনুসন্ধানী সাংবাদিক কৌশলে তাদের হোম অফিসের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) বন্দি শিবিরে নিয়ে যান বলে পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নাহাস পাশা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 08:05 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

লন্ডন ২৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ব্রিটেনের কর্তৃপক্ষ চৌদ্দজন সন্দেহভাজন বাংলাদেশী অবৈধ অভিবাসীকে আটক করেছে। কাজ দেওয়ার কথা বলে এক অনুসন্ধানী সাংবাদিক কৌশলে তাদের হোম অফিসের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) বন্দি শিবিরে নিয়ে যান বলে পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে। বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডন থেকে বাসে করে ৪৪ জন বাংলাদেশীকে দেড়শ মাইল দূরে লিংকনশায়ারের এর এক প্রতিষ্ঠানে কাজ করতে পাঠানোর কথা বলা হয়েছিল। তাদেরকে কাজের বদলে কেম্ব্রিজের কাছে লংস্ট্যানটন ইমিগ্রেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। ব্রিটেনের সর্বাধিক প্রচারিত রোববারের পত্রিকা নিউজ অব দি ওয়ার্ল্ড জানিয়েছে, তারা পূর্ব লন্ডনের ওয়াপিংয়ে অবৈধ অভিবাসীদের অবস্থান সম্পর্কে অনুসন্ধানের অংশ হিসেবে এ 'অভিযান' চালায়। পত্রিকাটির এক সাংবাদিক ছদ্ম পরিচয়ে ওই অবৈধ শ্রমিক যোগাড়ের ফাঁদ পেতেছিলেন। অভিবাসন নজরদারির সংস্থা ইউকে বর্ডার এজেন্সির এক মুখপাত্র বলেছেন, দুজন কথিত বাংলাদেশী শ্রমিকের ঠিকাদারকে তারা ও গ্যাং মাস্টার লাইসেন্সিং অথরিটির লোকজন জিজ্ঞাসাবাদ করছেন। এরা হচ্ছেন বেলাল রউফ ও ফরিদ মিয়া। বেলাল ও ফরিদ থেটফোর্ড, নরফোক ও পূর্ব লন্ডনে বাংলাদেশী কারি রেস্তোরাঁ চালান। নিউজ অব দি ওয়ার্ল্ড এর খবরে বলা হয়, দুই বাংলাদেশী গ্যাং মাস্টার ওই ছদ্মবেশী সাংবাদিকের কাছে গর্ব করে বলেছিলেন, তারা অল্প সময়ের নোটিশেই এক হাজার লোক দিতে পারবেন। তারা ঘন্টা প্রতি মাত্র ১ দশমিক ৬০ পাউন্ডে দিনে ১২ ঘন্টা কাজ করতে রাজি এমন লোক সরবরাহ করেন। ব্রিটেনে সর্বনিম্ন বেতন যেখানে ৫ দশমিক ৭০ পাউন্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/০২১৬ঘ.