২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকসনের সমাহিত হওয়া পাঁচদিন পিছিয়েছে

মাইকেল জ্যাকসনকে সমাহিত করার তারিখ শুক্রবার আরও পাঁচ দিন পিছিয়ে দিয়েছে তার পরিবার। আদালত জ্যাকসনের স্মৃতিবিজড়িত জিনিসপত্রের প্রদর্শনী করার অনুমতি দেওয়ায় এবং তার আকস্মিক মৃত্যুর কারণ উদঘাটনের জন্য ফেডারেল ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্টরা শুক্রবার আরও একটি ওষুধের দোকানে তল্লাশি চালানোর কারণেই সমাহিত করা পেছানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 05:14 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

লস এঞ্জেলেস, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাইকেল জ্যাকসনকে সমাহিত করার তারিখ শুক্রবার আরও পাঁচ দিন পিছিয়ে দিয়েছে তার পরিবার। আদালত জ্যাকসনের স্মৃতিবিজড়িত জিনিসপত্রের প্রদর্শনী করার অনুমতি দেওয়ায় এবং তার আকস্মিক মৃত্যুর কারণ উদঘাটনের জন্য ফেডারেল ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্টরা শুক্রবার আরও একটি ওষুধের দোকানে তল্লাশি চালানোর কারণেই সমাহিত করা পেছানো হয়েছে বলে মনে করা হচ্ছে। পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে ২৯ আগস্ট তার ৫১ তম জন্মদিনে সমাহিত করার কথা ছিল। এখন পিছিয়ে তা ৩ সেপ্টেম্বর করা হয়েছে। জ্যাকসনের মা ক্যাথরিন জ্যাকসনের অ্যাটর্নি লন্ডেল ম্যাকমিলান রয়টার্সকে জানিয়েছেন, পরিবারের অনেকেই চাচ্ছিলেন না পপ সম্রাটকে ওই দিন সমাহিত করা হোক। তাই তাকে সমাহিত করার দিন পিছিয়েছে। তিনি জানিয়েছেন, পরিবারের কিছু সদস্য চাচ্ছিলেন তিনি জন্মদিনে সমাহিত হন। তবে অন্যরা এর বিরোধিতা করেছেন। লন্ডেন বলেন, "মাইকেল জ্যাকসনকে সমাহিত করার তারিখ নিয়ে পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমার মনে হয়, শুরু থেকে এই দুটি তারিখ নিয়েই ভাবা হচ্ছিল।" জ্যাকসন গত ২৫ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার আকস্মিক মৃত্যু নিয়ে ব্যাপক রহস্যময়তা ও জটিলতার সৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১২২৭ ঘ.