২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নাজেহাল শাহরুখ

ভারতের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাহরুখ খানকে শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে আটক করে জেরা করা হয়েছে। এ খবরে দেশে তার ভক্তদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শাহরুখ নিজেও এ ঘটনায় ক্ষুব্ধ হন। শনিবার ভারতের স্বাধীনতা দিবসের এক প্যারেডে অংশ নিতে শিকাগো যাওয়ার পথে শুক্রবার নেওয়ার্ক বিমানবন্দরে তাকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

মুম্বাই, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/রয়টার্স)- ভারতের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাহরুখ খানকে শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে আটক করে জেরা করা হয়েছে। এ খবরে দেশে তার ভক্তদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শাহরুখ নিজেও এ ঘটনায় ক্ষুব্ধ হন। শনিবার ভারতের স্বাধীনতা দিবসের এক প্যারেডে অংশ নিতে শিকাগো যাওয়ার পথে শুক্রবার নেওয়ার্ক বিমানবন্দরে তাকে আটক করা হয়। ছাড়া পাওয়ার পর টেলিফোনে ভারতীয় গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় শাহরুখ বলেন, "নামের শেষে 'খান' থাকায় আমি এভাবে নাজেহাল হয়েছি।" তিনি জানান, কয়েকঘণ্টার জেরা শেষে তাকে ফোন করার অনুমতি দেওয়া হয়। তখন ভারতীয় কনস্যুলেটে যোগাযোগ করলে তারা তাকে ছাড়ানোর ব্যবস্থা করেন। যুক্তরাষ্ট্রে শাহরুখ তার নতুন ছবি 'মাই নেম ইজ খান' এর মাসব্যাপী শুটিং শেষ করার পর এ ঘটনার শিকার হলেন। ছবিটি সা