২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইফুন মোকাবেলায় ঢিলামি: ক্ষমা চাইলেন তাইওয়ানের প্রেসিডেন্ট

টাইফুন মোরাকোটের বিপর্যয় মোকাবেলায় ঢিলামির জন্য শনিবার ক্ষমা চেয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং জেউ। টাইফুনের এক সপ্তাহ পর তিনি সাংবাদিকদের বলেন, "আমরা দ্রুত ব্যবস্থা নিলেই ভালো করতাম। কিন্তু সরকার ব্যবস্থা নিতে একটু দেরী করেছে। সেজন্য আমি ক্ষমা চাইছি।" জেউয়ের মুখপাত্র টনি ওয়াং একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 01:51 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

তাইপে, ১৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ---- টাইফুন মোরাকোটের বিপর্যয় মোকাবেলায় ঢিলামির জন্য শনিবার ক্ষমা চেয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং জেউ। টাইফুনের এক সপ্তাহ পর তিনি সাংবাদিকদের বলেন, "আমরা দ্রুত ব্যবস্থা নিলেই ভালো করতাম। কিন্তু সরকার ব্যবস্থা নিতে একটু দেরী করেছে। সেজন্য আমি ক্ষমা চাইছি।" জেউয়ের মুখপাত্র টনি ওয়াং একথা জানিয়েছেন। টাইফুন সামাল দিতে চাপের মুখেও তাইওয়ান সরকার প্রথমে বিদেশি সাহায্য নিতে অস্বীকৃতি জানানোর পর শেষ পর্যন্ত শুক্রবার বিশ্বের বৃহৎ দাতা দেশগুলোর কাছে সাহায্যের আবেদন জানায়। টাইফুন মোরাকোটে তাইওয়ানে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫শ'রও বেশি মানুষ নিহত হওয়ার কথা শুক্রবার জানিয়েছেন প্রেসিডেন্ট মা ইং-জেউ। প্রত্যন্ত পার্বত্য গ্রামগুলোতে ভূমিধসে চাপা পড়া এবং আটকা পড়া লোকজনদের উদ্ধার অভিযান ত্বরান্বিত করার চাপের মুখে ছিলেন জেউ। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা জোয়ান্নে ওউ বলেছেন, প্রথমে সাহায্য নিতে অস্বীকৃতি জানালেও পরে বিপর্যয় সামাল দিতে সরকার বিশ্বের বড় বড় দাতা দেশগুলোর কাছে বেশ কিছু জিনিস সাহায্য চেয়েছে। ওউ বলেন, প্রথম বার্তায় আমরা বলেছিলাম, আমাদের সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু পরে মন্ত্রণালয় দুর্যোগ মোকাবেলা কেন্দ্রকে কি প্রয়োজন তা জিজ্ঞেস করে একটি তালিকা চেয়ে পাঠায়। তিনি আরও বলেন, পরে অপ্রতুল সাহায্যের কারণে স্থানীয় গণমাধ্যমগুলো সরকারের সমালোচনায় মুখর হয়ে ওঠায় সরকার জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর কাছে বড় ধরনের হেলিকপ্টার, ভ্রাম্যমান বাড়ি--- এসবের জন্য আবেদন জানায়। ওউ জানান, চীন ও যুক্তরাষ্ট্রসহ ৬ টি দেশ ক্ষয়ক্ষতি নিরূপণ বিশেষজ্ঞ, পানির ফিল্টারসহ বেশ কিছু জিনিস সাহায্যের প্রতিশ্র"তি দিয়েছে। জাপান এবং যুক্তরাষ্ট্র তাইওয়ানকে হেলিকপ্টার সাহায্য দিতে পারে। যাতে করে প্রত্যন্ত গ্রামগুলোতে জিনিসপত্র সহজে বয়ে নিয়ে যাওয়া যায়। সরকারি হিসাবে টাইফুন বিধ্বস্ত তাইওয়ানে নিহতের সংখ্যা ১১৬ জনে পৌঁছেছে। কয়েক দশকের মধ্যে ভয়াবহ টাইফুন মোরাকোটে সৃষ্টি বন্যায় তাইওয়ানে ভেসে গেছে রাস্তাঘাট, ভেঙে গেছে সেতু, তলিয়ে গেছে বাড়িঘর। কৃষির ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ দশমিক ৮ বিলিয়ন তাইওয়ানি ডলার (৩৬০ মিলিয়ন ডলার)। তাইওয়ানের পরিবহণ মন্ত্রণালয়ের হিসাবমতে, টাইফুন মোরাকোটে ভেঙে গেছে অন্ততপক্ষে ৩৪ টি সেতু, ক্ষতিগ্রস্ত হয়েছে ২৫৩ টি সড়ক। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মেরামতে তিন বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৬ ঘ.