সউল, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- উত্তর ও দক্ষিণ কোরিয়ার যৌথ শিল্পপার্কে গত মার্চ মাস থেকে আটক দক্ষিণ কোরীয় শ্রমিককে বৃহস্পতিবার মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার কমিউনিস্ট শাসনব্যবস্থাকে কটাক্ষ করায় পিয়ংইয়ং ওই শ্রমিককে আটকে রাখে। তার মুক্তিতে দু'পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা সৃষ্টি হল। দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয় একথা বলেছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন গত সপ্তাহে উত্তর কোরিয়া সফরে গিয়ে দুই মার্কিন সাংবাদিককে মুক্ত করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার পর দক্ষিণ কোরিয় শ্রমিক মুক্তির এ পদক্ষেপ নিল পিয়ংইয়ং।
কায়েসং শিল্পপার্কের জন্য শ শ মিলিয়ন ডলার বিনিয়োগকারী হায়ুন্দাই কোম্পানীর চেয়ারপার্সন হায়ুন জেয়ং-এউন সোমবার ওই পার্কের কর্মী উ'র মুক্তি এবং মাউং কুমগাং এলাকায় পর্যটনের পথ সুগম করার চেষ্টায় পিয়ংইয়ংয়ে যান।
এরপর দক্ষিণ কোরিয়ার প্রধান টিভি নেটওয়ার্ক এবং অন্যান্য সংবাদ বুলেটিনে কয়েকটি সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, উ কে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে। সে শিগগিরি সীমান্ত পার হয়ে দক্ষিণে যাবে।
দুই কোরিয়ার মধ্যে ১৯৫০-৫৩ সালের সংঘর্ষ যুদ্ধবিরতির মধ্য দিয়ে শেষ হলেও দেশ দুটি এখনও নানা বিষয় নিয়ে যুদ্ধের মুখে আছে। দুপক্ষের মধ্যে কোনও শান্তি চুক্তিও হয়নি। উত্তর কোরিয়ার সীমান্তবর্তী কয়েসং শিল্পপার্কে দক্ষিণ কোরীয় কর্মী আটকের বিষয়টি নিয়েও স
bdnews24