২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে সেনা-বিদ্রোহী লড়াইয়ে নিহত ৫৩

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান দ্বীপে সেনা ও মুসলিম বিদ্রোহিদের মধ্যে বড় ধরনের লড়াইয়ে অন্ততপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। সেনাবাহিনী বৃহস্পতিবার একথা জানিয়েছে। ( আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 06:44 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ম্যানিলা, ১৩ আগস্ট, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান দ্বীপে সেনা ও মুসলিম বিদ্রোহিদের মধ্যে বড় ধরনের লড়াইয়ে অন্ততপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। সেনাবাহিনী বৃহস্পতিবার একথা জানিয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল রুস্টিকো গুয়েররেরো সাংবাদিকদের বলেন, "দক্ষিণাঞ্চলীয় বাসিলান দ্বীপে বুধবার আবু সায়াফ বিদ্রোহিদের ঘাঁটিতে সামরিক হামলায় অন্তপক্ষে ৩০ গেরিলা এবং ২৩ সেনা নিহত হয়েছে।" তিনি বলেন, বাসিলানে আবু সায়াফ বিদ্রোহী গ্র"পের প্রধান প্রশিক্ষণ ঘাঁটি লক্ষ্য করে আমরা চূড়ান্ত পর্যায়ের অভিযান শুরু করেছি। কিন্তু আমরা প্রবল প্রতিরোধের সম্মুখীন হচ্ছি। অন্যান্য কর্মকর্তারা বলেছেন, "বিদ্রোহিরা পালিয়ে যাওয়ায় ৮ ঘন্টা পর লড়াই থেমে যায়।" গুয়েররেরো বলেন, "৮ ঘন্টার লড়াইয়ে ২৩ সেনা নিহত এবং ২০ সেনা আহত হয়েছে।" ২০০৭ সালের পর এটিই সবচেয়ে বড় ধরনের লড়াই বলে উলে