২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৫

আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে সরকারি ভবনগুলোতে সোমবার তালেবানদের বোমা হামলায় তিন পুলিশ ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নারীর ছদ্মবেশে আত্মঘাতী বোমা হামলাকারীরা এ হামলা চালায়। প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১০ দিন আগে এ হামলা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 07:26 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

আফগানিস্তান, ১১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে সরকারি ভবনগুলোতে সোমবার তালেবানদের বোমা হামলায় তিন পুলিশ ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নারীর ছদ্মবেশে আত্মঘাতী বোমা হামলাকারীরা এ হামলা চালায়। প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১০ দিন আগে এ হামলা হল। লোগার প্রদেশের গভর্নরের মুখপাত্র দীন মোহম্মদ দরবিশ বলেছেন, প্রাদেশিক রাজধানী পুল-ই আলম এর বোমার আঘাতে বিধ্বস্ত ভবন থেকে ধোঁয়ায় ঢাকা পড়ে চারদিক। এর মধ্যে কয়েক ঘন্টা বন্দুকযুদ্ধও চলে। ২০ আগস্ট নির্বাচনের আগে আফগানিস্তানে সিরিজ বোমা হামালার মধ্যে এটিই সর্বশেষ হামলার ঘটনা। তালেবানরা আফগানিস্তানে নির্বাচন বানচালের হুমকি দিয়েছে। জাতিসংঘ বলেছে, নির্বাচন সহিংসতার মুখে আছে এবং অনেক আফগানই ভোট থেকে বিরত থাকার সম্ভাবনা রয়েছে। রয়টার্সের সংবাদদাতারা জানিয়েছেন, তারা একটি ভবনে যোদ্ধাদের ঢুকতে দেখেছেন এবং তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিস্ফোরণে ভবনের সামনে একটি ট্রাকটরে আগুন ধরে যায় এবং দোকানপাট ধ্বংস হয়ে যায়। ওদিকে, দরবিশ জানান, একটি সরকারি ভবনের বাইরে দুই আত্মঘাতী বোমা হামলাকারী হামলা চালায়। অন্য ৪ জন ভবনটি ঘেরাও করে এবং পুলিশের সঙ্গে কয়েকঘন্টার বন্দুকযুদ্ধে তারা নিহত হয়। ৪ জনের তিনজনই দেহে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। অধিবাসীরা আরও সহিংসতার আশঙ্কা করছে। দোকানদার ফয়জল আহমেদের উক্তি, "নির্বাচনের সঙ্গে সঙ্গে পরিস্থিতি কেবল খারাপই হবে। ভবিষ্যতে আমাদের আর কোনও নিরাপত্তা থাকবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩৯ ঘ.