২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে ভূমিধসে ৬০০ মানুষের মৃত্যুর আশঙ্কা

তাইওয়ানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ভূমিধসে একটি গ্রাম ধ্বংস হয়ে প্রায় ৬০০ মানুষ নিখোঁজ হয়েছে। এরা সবাই নিহত হয়েছে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। কর্মকতারা জানিয়েছেন, উদ্ধার তৎপরতা চালাতে হেলিকপ্টারে করে গ্রামটিতে নামানো হচ্ছে উদ্ধারকারী দলকে। টাইফুন মোরাকোটের আঘাতে তাইওয়ানে প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 03:40 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

তাইপে, ১১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তাইওয়ানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ভূমিধসে একটি গ্রাম ধ্বংস হয়ে প্রায় ৬০০ মানুষ নিখোঁজ হয়েছে। এরা সবাই নিহত হয়েছে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। কর্মকতারা জানিয়েছেন, উদ্ধার তৎপরতা চালাতে হেলিকপ্টারে করে গ্রামটিতে নামানো হচ্ছে উদ্ধারকারী দলকে। টাইফুন মোরাকোটের আঘাতে তাইওয়ানে প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়। পাহাড় ধসে চাপা পড়ে কাউসিউং কাউন্টির ওই গ্রাম। গ্রামটিতে প্রায় ১ হাজার লোকের বাস। সরকারি হিসাবে তাইওয়ানে টাইফুন মোরাকোটে নিহতের সংখ্যা ৩৮ জন। কর্মকর্তারা কাউসিউং কাউন্টির গ্রামটি থেকে প্রায় ১০০ অধিবাসীকে উদ্ধার করার কথা জানিয়েছেন। উদ্ধার অভিযানে নিয়োজিত সামরিক কর্মকর্তা হু রয়টার্সকে একথা জানিয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার আরেক কর্মকর্তা বলেছেন, কিছু গ্রামবাসীর খোঁজ পাওয়া গেছে। তবে এখনও অনেকে নিখোঁজ রয়েছে। আমরা এখনও ঘটনাস্থল খুঁজে দেখছি। প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে এলাকার রাস্তাঘাট এবং সেতু তলিয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ। কেবলমাত্র হেলিকপ্টারে করেই গ্রামটিতে যাওয়া যাচ্ছে। তাইওয়ানের জনবহুল দক্ষিণাঞ্চলে টাইফুনের কারণে বন্যা দেখা দিয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন ডলার। টাইফুন মোরাকোটে চীনেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ৬ জন নিহত হওয়া ধসে পড়েছে ৬ হাজার বাড়িঘর। প্রবল বৃষ্টিপাতের কারণে পূর্বচীনে ভূমিধসে ৬ টি এপার্টমেন্ট ধসে পড়ে নিখোঁজ হয়েছে বহু মানুষ। কর্মকর্তারা এ পর্যন্ত মাত্র ৬ জনকে উদ্ধার করতে সক্ষম হওয়ার কথা জানিয়েছেন। ওদিকে, জাপানেও টাইফুন এতাউয়ে বন্যা ও ভূমিধসে অন্ততপক্ষে ১২ জন নিহত হয়েছে। দেশজুড়ে আরও ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০৫৩ঘ.