বোসাসো, সোমালিয়া, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোমালিয়ার জলদস্যুরা ইতালির একটি মালবাহী জাহাজের মু্িক্তপণ হিসেবে ৪০ লাখ ডলার আদায় করেছে। চারমাস আগে ১৬ জন ক্রুসহ জাহাজাটি আটক করা হয়। আটককারী জলদস্যুদের একজন সোমবার একথা জানিয়েছে।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাত্তিনি রোববার জানান, সোমালি কর্তৃপক্ত ও ইতালির গোয়েন্দা দপ্তরের "অসাধারণ কাজের" পরিণতিতে বাক্কানিয়ার নামের জাহাজটি মুক্ত হয়েছে।
অন্যদিকে জাহাজাটির মালিক সংস্থা, রাভিনাভিত্তিক 'মাইকোপেরি মেরিন কন্ট্রাক্টরস' একই দিন জানায়, জাহাজটির মুিক্ত সামরিক তৎপরতা বা মুক্তিপণের বিনিময়ে হয়নি।
কিন্তু আদেন নামের এক জলদস্যু রয়টার্সকে বলেছেন, "আমরা ৪ মিলিয়ন ডলার মুক্তিপণ পাওয়ার পর ইতালির টাগবোটটি ছেড়ে দিয়েছি। সেটি ইতিমধ্যেই চলে গেছে।"
অন্যদিকে আঞ্চলিক সমুদ্রসংক্রান্ত গ্রুপ- ইস্ট আফ্রিকান সিফেয়ারার্স অ্যাসিসটেন্স গ্রোগ্রামের সমন্বয়ক এন্ড্রু মওয়ানগুরা বলেছেন, জাহাজটি জন্য জলদস্যুরা ৫ মিলিয়ন ডলার পেয়েছে।
তিনি রয়টার্সকে টেলিফোনে বলেন, "তারা গত সন্ধ্যা পর্যন্ত ডলার গুণছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮৪৩ ঘ.
bdnews24