২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র কয়েক সেকেন্ডেই হন্ডুরাস সঙ্কট শেষ করতে পারে: জেলায়া

যুক্তরাষ্ট্র কয়েক সেকেন্ডেই হন্ডুরাসের রাজনৈতিক সঙ্কটের ইতি টানতে পারে এবং অভ্যুত্থানকারী নেতাদের বিতাড়িত করতে পারে। হন্ডুরাসের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়া মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 06:32 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

মেক্সিকো সিটি, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র কয়েক সেকেন্ডেই হন্ডুরাসের রাজনৈতিক সঙ্কটের ইতি টানতে পারে এবং অভ্যুত্থানকারী নেতাদের বিতাড়িত করতে পারে। হন্ডুরাসের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়া মঙ্গলবার একথা বলেছেন। সিএনএন কে এক সাক্ষাৎকারে জেলায়া বলেন, "অভ্যুত্থানকারী নেতারা যাইই বলুক, হন্ডুরাস কারাকাসের ওপর নির্ভর করে না, ওয়াশিংটনের ওপর নির্ভর করে। যুক্তরাষ্ট্রকে কেবল মুঠি শক্ত করতে হতে হবে। তাহলে পাঁচ সেকেন্ডেই অভ্যুত্থান উবে যাবে।" মঙ্গলবার জেলায়া মেক্সিকোয় প্রেসিডেন্ট ফেলিপ কালডেরোনের সঙ্গে বৈঠক করেছেন। ২৮ জুন জেলায়াকে ক্ষমতাচ্যুত করে কোস্টারিকায় নির্বাসনে পাঠায় হন্ডুরাসের সেনাবাহিনী। এরপর হন্ডুরাসে ১৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। জেলায়ার ক্ষমতাচ্যুতির ব্যাপক নিন্দা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়া, হন্ডুরাসের অভ্যুত্থানকারী নেতাদের ভিসাও যুক্তরাষ্ট্র বাতিল করেছে। জেলায়াকে ক্ষমতাচ্যুত করার পর হন্ডুরাস কংগ্রেস রবার্তো মিচেলেত্তিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট করেছে। জেলায়াকে ক্ষমতায় ফিরিয়ে দেওয়ার আন্তর্জাতিক চাপ উপেক্ষা হন্ডুরাস সরকার বলছে, এ সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া না হলেও হন্ডুরাসে এ সরকারই বহাল থাকবে। কোস্টারিকার প্রেসিডেন্ট অস্কার আরিয়াসের মধ্যস্থতায় হন্ডুরাস সঙ্কট নিরসনের চেষ্টা এ পর্যন্ত ব্যর্থ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩১৬ ঘ.