২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কান্দাহারে বিমান হামলায় একই পরিবারের চারজন নিহত

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে বিদেশি সেনাদের বিমান হামলায় একই পরিবারের চারজন নিহত হওয়ার কথা জানিয়েছে গ্রামবাসীরা। তারা তিনটি বালকসহ নিহতদের লাশগুলো কর্মকর্তাদের দেখানোর জন্য প্রদেশটির রাজধানীতেও নিয়ে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 11:24 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

কান্দাহার, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের কান্দাহার প্রদেশে বিদেশি সেনাদের বিমান হামলায় একই পরিবারের চারজন নিহত হওয়ার কথা জানিয়েছে গ্রামবাসীরা। তারা তিনটি বালকসহ নিহতদের লাশগুলো কর্মকর্তাদের দেখানোর জন্য প্রদেশটির রাজধানীতেও নিয়ে আসে। তালেবানদের ধাওয়া করতে গিয়ে বেসামরিক লোকজনকে হত্যার ঘটনায় একদিকে যেমন দেশটিতে বিদেশি সেনার অবস্থানের প্রতি জনসমর্থন কমছে অন্যদিকে পশ্চিমের সঙ্গে কাবুল সরকারের বিরোধের অন্যতম কারণও হয়ে উঠছে সেটি। কাবুলে ন্যাটোর একজন মুখপাত্র বলেছেন, তিনি বেসামরিক লোক নিহত হওয়ার খবরটি খতিয়ে দেখবেন। কান্দাহারে বেশিরভাগ বিদেশি সেনাই ন্যাটোর নিয়ন্ত্রণে রয়েছে। গ্রামবাসীরা জানিয়েছে, কান্দাহার সিটির পশ্চিমে আরঘানদাদ উপত্যকায় মঙ্গলবার রাতে বিমান হামলাটি চালানো হয়। এতে তিনটি বালক ও একজন পুরুষ নিহত হয়। গ্রামের এক বৃদ্ধ, জান মোহাম্মদ বলেন, "বিমান হামলায় ঘুমের মধ্যে এরা মারা গেছে। চারজনই বেসামরিক মানুষ।" আফগানিস্তানে সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কান্দাহারের পার্শ্ববর্তী হেলমান্দ প্রদেশে তালেবানদের বিরুদ্ধে মার্কিন ও ন্যাটো বাহিনীর বড়ধরনের অভিযান চলার সময় এই বেসামরিক লোক নিহত হওয়ার খবর এলো। আফগানিস্তানে মার্কিন ও ন্যাটোবাহিনীর কমান্ডার জেনারেল স্টানলি ম্যাকক্রিস্টাল বেসমারিক জীবনহানি কমাতে গত মাসে মার্কিন বিমান হামলা ব্যাপকভাবে সীমিত করার আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮২৪ ঘ.