২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কমিউনিস্ট কিউবার পরিবর্তন হবে না: যুক্তরাষ্ট্রকে কাস্ত্রো

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি স্থাপন করতে কিউবা কমিউনিস্ট শাসনব্যবস্থা পরিবর্তন করবে না। কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো শনিবার একথা বলেছেন। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ইস্যু নিয়েই তিনি আলোচনা করতে ইচ্ছুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 06:48 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

হাভানা, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি স্থাপন করতে কিউবা কমিউনিস্ট শাসনব্যবস্থা পরিবর্তন করবে না। কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো শনিবার একথা বলেছেন। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ইস্যু নিয়েই তিনি আলোচনা করতে ইচ্ছুক। পার্লামেন্টে দেওয়া ভাষণে কাস্ত্রো প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রকে কম আগ্রাসী বলে স্বীকার করে নিলেও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বক্তব্য নিয়ে বিরক্তি প্রকাশ করেন। হিলারি বরাবরই বলে আসছেন, ওয়াশিংটন তার সঙ্গে সুসম্পর্কের বিনিময়ে হাভানার শাসনব্যবস্থার পরিবর্তন আশা করে। গত বছর ভাই ফিদেল কাস্ত্রোর কাছ থেকে কিউবার প্রেসিডেন্টের দায়িত্ব নেন রাউল কাস্ত্রো। শনিবারের ভাষণে তিনি বলেন, "মিসেস ক্লিনটনের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শনপূর্বক আমাকে বলতেই হচ্ছে যে......... কিউবায় পুঁজিবাদী শাসব্যবস্থা ফিরিয়ে আনা কিংবা বিপ্লব পরিহার করার জন্য তারা আমাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেননি।" তিনি আরও বলেন, "স্যোশালিজম ধ্বংস করা নয় বরং একে ধরে রাখা, রক্ষা করা এবং চালিয়ে যাওয়ার জন্যই আমি নির্বাচিত হয়েছি।" রাউল বলেন, "আমরা সবকিছু নিয়ে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু আমাদের রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থা নিয়ে নয়। প্রেসিডেন্ট ওবামা স