২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে ফিরলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী

ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর পদত্যাগপত্র রাজ্য সরকার প্রত্যাখ্যান করায় শুক্রবার তিনি কাজে যোগ দিয়েছেন। রাজ্যের বিরোধীদলীয় একজন আইনপ্রণেতা তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির একটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ তোলার পরপরই মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2009, 09:49 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

শ্রীনগর, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর পদত্যাগপত্র রাজ্য সরকার প্রত্যাখ্যান করায় শুক্রবার তিনি কাজে যোগ দিয়েছেন। রাজ্যের বিরোধীদলীয় একজন আইনপ্রণেতা তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির একটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ তোলার পরপরই মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। আবদুল্লাহ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছিলেন, বিষয়টি ফয়সালা না হওয়া পর্যন্ত তার পক্ষে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন সম্ভব নয়। ২০০৬ সালে প্রকাশ পাওয়া কেলেঙ্কারির ঘটনাটিতে বলা হয়- রাজ্যে রাজনীতিবিদ, আমলা, পুলিম কর্মকর্তাদের মেয়ে সরবরাহ করা হয়ে থাকে যাদের অনেকেই কমবয়সী। এটি প্রকাশ পাওয়ার পর রাজ্যজুড়ে কয়েক সপ্তাহ ধরে সহিংস বিক্ষোভ সংঘটিত হয়েছিল। কাশ্মীরের গভর্নর এন এন ভোহরা এক বিবৃতিতে বলেছেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার কাছে তথ্যে বলা হয়েছে, আবদুল্লাহ যে কারণে পদত্যাগের আবেদন করেছেন তার কোনো ভিত্তি নেই।" "আমি আমি তাকে নিবেদিতচিত্তে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে যেতে পরামর্শ দিয়েছি।" কাজ শুরু করার পর আবদুল্লাহ বলেছেন, "আমি সৎ রাজনৈতিক আদর্শ, অকপট স্বভাব ও নীতিপরায়ণতায় বিশ্বাস করি।" রাজ্যের বিধানসভায় মঙ্গলবার প্রধান বিরোধী দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেতা মুজাফফর হোসেন বেগ বলেন, আবদুল্লাহ ওই কেলেঙ্কারিতে জড়িত ছিল। এর পরপরই ৩৮ বছর বয়সী আবদুল্লাহ পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, "আমার নাম ওই ওই কেলেঙ্কারি থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারি না।" আবদুল্লাহ ভারতের এই অস্থিতিশীল রাজ্যে সবচেয়ে কমবয়সী মুখ্যমন্ত্রী। ২০০৬ সালে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) যৌন কেলেঙ্কারির ঘটনাটি তদন্ত করে রাজ্যের দুজন সাবেক মন্ত্রী ও আইনপ্রণেতাকে গ্রেপ্তার করে। পরে তারা জামিনে মুক্তি পান। ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৫৮ ঘ.