২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী গেটস

নিরাপত্তা ইস্যু ও অস্ত্র বিক্রি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ইরাক পৌঁছেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 09:51 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ইরাক, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নিরাপত্তা ইস্যু ও অস্ত্র বিক্রি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ইরাক পৌঁছেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। ২০১১ সালে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহার হওয়ার পর প্রতিবেশী দেশগুলোর সম্ভাব্য হুমকি মোকাবেলায় লকহীড মার্টিন কোম্পানী থেকে বাগদাদের এফ-সিক্সটিন জঙ্গি বিমান কেনার বিষয়টি আলোচনায় স্থান পাবে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। এছাড়া, গেটস ইরাকের জাতিগত কুর্দি এবং সংখ্যাগরিষ্ঠ আরবদের মধ্যকার তীব্র বিভাজনও দূর করার চেষ্টা নেবেন এ সফরে। ঊর্ধ্বতন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা একথা জানিয়েছেন। উত্তরাঞ্চলের স্বায়ত্ত্বশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী অরবিলে যাবেন গেটস। সেখানে কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানির সঙ্গে দেখা করবেন তিনি। তাছাড়া, ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি এবং প্রতিরক্ষামন্ত্রী আব্দুল কাদের জসিমের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৬ ঘ.