২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের খোস্তে তালেবান হামলা

আফগানিস্তানে অস্থিতিশীল পূর্বাঞ্চলীয় শহর খোস্তে শনিবার তালেবানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াই শুরু হয়। নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমপক্ষে তিন আত্মঘাতী হামলাকারী সেখানকার সরকারি ভবনগুলোতে হামলা চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 11:49 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

খোস্ত, আফগানিস্তান, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে অস্থিতিশীল পূর্বাঞ্চলীয় শহর খোস্তে শনিবার তালেবানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াই শুরু হয়। নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমপক্ষে তিন আত্মঘাতী হামলাকারী সেখানকার সরকারি ভবনগুলোতে হামলা চালিয়েছে। কাবুলে মার্কিন বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, খোস্তে আত্মঘাতী হামলাকারীদের হামলা চালানোর খবর পেয়েছে মার্কিন সেনাবাহিনী। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে বিস্তারিত এখনো জানা জায়নি। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জহির আজিমি বলেছেন, বিস্ফোরকভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়েছে খোস্তে। এর পরপরই তিনজন আত্মঘাতী হালাকারী হামলা চালায়। তিনি জানান, বিস্তারিত আর কিছু জানা যায়নি। তবে সেখানে বিক্ষিপ্তভাবে লড়াই চলছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, "এক দল আত্মঘাতী বোমারু' খোস্তে সরকারি ভবনে হামলা চালিয়েছে। তিন আত্মঘাতী নিজেদের উড়িয়ে দিলে 'হতাহত ও ক্ষয়ক্ষতি'র ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯০০ ঘ.