২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকায় সহিংস বিক্ষোভ দমনের হুঁশিয়ারি

দক্ষিণ আফ্রিকার সরকার বৃহস্পতিবার দেশে সহিংস বিক্ষোভকারীদের দমন করার হুঁশিয়ারি দিয়েছে। চাকরি ও বসবাসের পরিস্থিতি নিয়ে অসন্তোষের কারণে এই সপ্তাহে দেশটিতে বিক্ষোভ দানা বেঁধে ওঠায় প্রেসিডেন্ট জ্যাকব জুমার সামনে আগেভাবেই বড় চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 02:59 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

জোহানেসবার্গ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ আফ্রিকার সরকার বৃহস্পতিবার দেশে সহিংস বিক্ষোভকারীদের দমন করার হুঁশিয়ারি দিয়েছে। চাকরি ও বসবাসের পরিস্থিতি নিয়ে অসন্তোষের কারণে এই সপ্তাহে দেশটিতে বিক্ষোভ দানা বেঁধে ওঠায় প্রেসিডেন্ট জ্যাকব জুমার সামনে আগেভাবেই বড় চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। পুলিশ বুধবার একটি ছোট্ট শহরে দাঙ্গাকারীদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। দাঙ্গাকারীরা দুর্নীতির অভিযোগে ক্ষমতাসীন এএনসি দলের স্থানীয় কর্মকর্তাদের অপসারণ দাবি করছিল। পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে। গরিবদের জন্য আরও বেশি কিছু করার অঙ্গীকার করে গত মে মাসে ক্ষমতায় আসা জ্যাকব জুমার জন্য বেশ আগেই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতি। তার মন্ত্রী সিসেলো শিসেকা একটি রেডিও সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, "আইন অবশ্যই নিজ গতিতে চলবে। অবৈধ উপায়ে কার্য হাসিল করতে আমরা কাউকেই দেব না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২৯৪ ঘ.