২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান ফ্রাঙ্কের ছাউনি ভস্মীভূত, আগুন লাগানোর সন্দেহ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পে যাওয়ার আগে অ্যান ফ্রাঙ্ক যে ওলন্দাজ ক্যাম্পে একটি ছাউনির নিচে পরিবারসহ কাজ করতে বাধ্য হয়েছিল, সেই ছাউনিটি আগুনে ভস্মীভূত হয়ে গেছে বলে বুধবার ওলন্দাজ পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 10:15 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

আমস্টার্ডাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পে যাওয়ার আগে অ্যান ফ্রাঙ্ক যে ওলন্দাজ ক্যাম্পে একটি ছাউনির নিচে পরিবারসহ কাজ করতে বাধ্য হয়েছিল, সেই ছাউনিটি আগুনে ভস্মীভূত হয়ে গেছে বলে বুধবার ওলন্দাজ পুলিশ জানিয়েছে। পুলিশ ধারণা করছে, রোববারের ওই আগুন লাগানোর ঘটনা ইচ্ছাকৃত। তবে তারা এর পেছনে ইহুদিবাদবিরোধী কোনও মোটিভ আছে কিনা তা তদন্তের আগে বলতে রাজি হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর ভয়ে পালিয়ে থাকা অ্যান তার ইহুদি পরিবারের বেদনাবিধুর দিনপঞ্জি লিখে রাখে। ১৯৪৪ সালে বেইমানি করে তাদের ধরিয়ে দেওয়া হয়। অ্যান তার পরিবারের সঙ্গে ওয়েস্টারবর্কের ওলন্দাজ ক্যাম্পে শিল্প বর্জ্য পরিশোধনের কাজ করতে বাধ্য হয়েছিল। ১৯৪৫ সালে জার্মান নির্যাতন শিবিরে মারা যায় অ্যান । অ্যান ফ্রাঙ্কের স্মৃতিবিজড়িত ছাউনিটি ভিনদাম নামের একটি গ্রামে সরিয়ে নেওয়া হয়েছিল। সেখানেই রোববার ছাউনিটিতে আগুন লাগে। এ বছরের শেষ দিকে ছাউনিটি আগের জায়গায়- তার ও মহাযুদ্ধের স্মৃতি হিসেবে সংরক্ষিত ক্যাম্পটিতে ফিরিয়ে আনার কথা ছিল। ১৯৪৭ সালে অ্যানের ডায়েরি প্রকাশিত হওয়ার পর তা ৭০টি ভাষায় অনূদিত হয়। এটি বিশ্বের সবচেয়ে বেশি পঠিত বইয়ের অন্যতম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/১৭১৩ ঘ.