২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাকার্তায় দুই বিলাসবহুল হোটেলে বিস্ফোরণ, নিহত ৬

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দুটি বিলাসবহুল হোটেলে শুক্রবার সকালে প্রায় কাছাকাছি সময়ে দুটি বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আন্তর্জাতিক পর্যটকদের অন্যতম আবাসস্থল জার্কাতার নগরকেন্দ্রে অবস্থিত রিজ কার্লটন হোটেল এবং ম্যারিয়ট হোটেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 02:52 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

জাকার্তা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দুটি বিলাসবহুল হোটেলে শুক্রবার সকালে প্রায় কাছাকাছি সময়ে দুটি বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আন্তর্জাতিক পর্যটকদের অন্যতম আবাসস্থল জার্কাতার নগরকেন্দ্রে অবস্থিত রিজ কার্লটন হোটেল এবং ম্যারিয়ট হোটেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। জাকার্তা পুলিশের মুখপাত্র কৃষ্ণন্দা দাওয়িলাকসানা বলেছেন, তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারছেন না তারা। এদিকে হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন ওই দুটি ঘটনায় আহত কমপক্ষে ১০ ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। (বিস্তারিত আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১০০০ ঘ.