২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছত্তিশগড়ে ২৩ পুলিশকে হত্যা করেছে মাওবাদীরা

ভারতের ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহিরা এক জেলা পুলিশ প্রধানসহ কমপক্ষে ২৩ পুলিশকে হত্যা করেছে। পুলিশের নিয়মিত প্রহরার সময় এ ঘটনা ঘটে। পুলিশ একথা জানিয়েছে। শীর্ষ এক পুলিশ কর্মকর্তা গিরধারি নায়ক রায়পুরে রয়টার্সকে জানিয়েছেন, "পুলিশের কনভয় ঘন জঙ্গলে মাওবাদীদের ফাঁদে পড়ে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 04:30 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

রায়পুর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহিরা এক জেলা পুলিশ প্রধানসহ কমপক্ষে ২৩ পুলিশকে হত্যা করেছে। পুলিশের নিয়মিত প্রহরার সময় এ ঘটনা ঘটে। পুলিশ একথা জানিয়েছে। শীর্ষ এক পুলিশ কর্মকর্তা গিরধারি নায়ক রায়পুরে রয়টার্সকে জানিয়েছেন, "পুলিশের কনভয় ঘন জঙ্গলে মাওবাদীদের ফাঁদে পড়ে।" তিনি জানান, "এতে অন্ততপক্ষে ২৩ পুলিশ নিহত হয়েছে।" হামলাটি হয়েছে মহারাষ্ট্র সীমান্তবর্তী রাজনন্দগাও জেলায়। ঘন জঙ্গলে ঘেরা এই এলাকা দীর্ঘদিন ধরেই মাওবাদীদের শক্ত ঘাঁটি। বিদ্রোহিদের খোঁজে চিরুনি অভিযান শুরুর কথা জানিয়েছে পুলিশ। দরিদ্র কৃষক ও ভূমিহীন শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে সংগ্রাম করে আসা মাওবাদীরা পূর্ব, মধ্য ও দক্ষিণ ভারতে প্রভাব বিস্তার করছে। ১৯৬০ এর দশকের শেষ দিকে শুরু হওয়া এই মাওবাদী বিদ্রোহে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৩৬ ঘ.