২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আফ্রিকা সফরে ঘানায় ওবামা

আফ্রিকার দেশ ঘানার জনগণ শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে বীরের মর্যাদায় সে দেশের মাটিতে স্বাগত জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর সাব সাহারান দেশে ওবামার এটাই প্রথম সফর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 07:26 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

আক্রা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফ্রিকার দেশ ঘানার জনগণ শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে বীরের মর্যাদায় সে দেশের মাটিতে স্বাগত জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর সাব সাহারান দেশে ওবামার এটাই প্রথম সফর। ওবামা ইতালিতে জি-এইট সম্মেলন শেষ করে সপরিবারে ঘানায় পৌঁছালে রাজধানী আক্রার বিমানবন্দরে তাদের লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তবে তার এই সফর ২৪ ঘণ্টারও কমসময়ের। ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা দুজনেই আফ্রিকান বংশোদ্ভুত। আফ্রিকার দেশগুলোতে যখন সংঘাত, সংঘর্ষ ও অভ্যুত্থান নিত্যকার ঘটনা তখন ঘানা ব্যতিক্রমীভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে বেছে নিয়েছে। ওবামার আফ্রিকায় প্রথম সফর হিসেবে ঘানাকে বেছে নেওয়ার অন্যতম কারণ এটি। সেখানে তিনি সুশাসন বিষয়ে ভাষণ দেবেন। ঘানার উদ্দেশে রওয়ানা হওয়ার আগে ইতালিতে ওবামা বলেন, "সেখানে আমরা গণতন্ত্র দেথতে পাচ্ছি আর ওখানে যাওয়ার পেছনে এটা একটা কারণ। সেখানকার প্রেসিডেন্ট দেশের দুর্নীতি কমানোর চেষ্টা করে যাচ্ছেন এবং অর্থনীতিতে একটা তাৎপর্যপূর্ণ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।" ঘানার প্রেসিডেন্ট জন আত্তা মিলস বিমানবন্দরে ওবামা ও তার পরিবারকে স্বাগত জানান। তাকে স্বাগত জানাতে আসা ঘানার অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও ওবামা সহাস্যে হাত মেলান। সন্ধ্যার আলো-আঁধারে ড্রাম বাজিয়ে তাকে অভিবাদন জানাতে থাকা লোকজনের দিকেও ওবামা একপর্যায়ে এগিয়ে যান। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, "আমরা দরজা খোলার আগেই তিনি বাজনা শুনতে পেয়েছেন। প্রেসিডেন্টের ব্যক্তিগত আগ্রহ এবং আফ্রিকার প্রতি যুক্তরাষ্ট্রের নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলা- দুইভাবেই এটা বিশেষ ও গুরুত্বপূর্ণ সফর।" শনিবার ঘানার পার্লামেন্টেও ভাষণ দেওয়ার কথা রয়েছে ওবামার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩৩১ ঘ.